শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে স্বাভাবিকতা কিছুটা ফিরে আসতে শুরু করেছে। তবে এখনো পুরোপুরিস্থিতিশীলতা না ফেরায় ১০ ফ্লাইট বাতিল
বিশেষ প্রতিনিধি:
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির প্রভাবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে স্বাভাবিকতা কিছুটা ফিরে আসতে শুরু করেছে। তবে এখনো পুরোপুরি স্থিতিশীলতা না ফেরায় গত দুদিনে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করতে হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, গত ১০ ও ১১ এপ্রিল দুদিনে মোট ১০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি, ইউএস–বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি এবং ৪টি ডিপার্চার এবং এয়ার আরাবিয়ার শারজাহ রুটে ১টি আগমন ও ১টি বহির্গমন ফ্লাইট, সালাম এয়ারের মাস্কাট থেকে আগত ১টি এবং মাস্কাটগামী ১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
তবে একই সময়ে বিভিন্ন এয়ারলাইনসের মোট ১৫টি আন্তর্জাতিক আগমন এবং ১১টি বহির্গমন ফ্লাইট চলাচল করেছে। বিশেষ করে শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, ২৮শে ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে এখন পর্যন্ত মোট ২৯৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
Leave a Reply