শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

হাটহাজারীতে হালদা নদীতে অভিযানে অবৈধ জাল উদ্ধার

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

হাটহাজারীতে হালদা নদীতে অভিযানে অবৈধ জাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: হাটহাজারীতে হালদা নদীর মা মাছ এবং প্রজনন পরিবেশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর। নদী থেকে ৮ হাজার ৮০০ মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়েছে। জব্দকৃত এই অবৈধ জালগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা।
সোমবার ১৬ মার্চ ভোর ৪টা থেকে সকাল ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী এই অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে হাটহাজারী উপজেলার মাদার্শা মাছুয়াগোনা থেকে ছিপাতলী পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয়। এ সময় পুরালি স্লুইচগেট সংলগ্ন এলাকা থেকে ২টি, আইডিএফ হ্যাচারির পাশ থেকে ১টি, চেংখালি স্লুইচগেট সংলগ্ন এলাকা থেকে ১টি, মেখলের মোজাফফরপুর থেকে ১টি এবং ছিপাতলী এলাকা থেকে ৩টিসহ মোট ১১টি চরঘেরা জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী বলেন, সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছের প্রজনন পরিবেশ সুরক্ষা এবং কার্প জাতীয় মাছসহ অন্যান্য মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তরের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3