শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২টি ইউনিট বন্ধ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২টি ইউনিট বন্ধ

নিজস্ব প্রতিনিধি:
জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির বৃহৎ ২টি ইউনিট বন্ধ হয়ে গেছে।
শুক্রবার ১৩ মার্চ বিকেল ৩টায় হঠাৎ বিকট শব্দ হয়ে ইউনিট ২টি বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিড লাইনে প্রায় সাড়ে ৫’শ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায়।
বিদ্যুৎকেন্দ্রের কারিগরি বিভাগের তথ্য সূত্রে জানা যায়, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির সচল ৫টি ইউনিটের মধ্যে বৃহৎ ৩টি ইউনিটে সাড়ে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। শুক্রবার বিকেল ৩টায় বিকট শব্দে ৪০০ মেগাওয়াট (নর্থ) ও ৪০০ মেগাওয়াট (ইস্ট) পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায়। এতে করে জাতীয় গ্রিডে ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায়। এ ব্যাপারে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নির্বাহী পরিচালক (কারিগরি) প্রকৌশলী মো. আব্দুল মজিদ জানান, আশুগঞ্জ-ভুলতা ৪০০কেভি গ্রিড লাইনে ত্রুটির কারণে হঠাৎ ট্রিপ করে ৪০০ মেগাওয়াট (নর্থ) ও ৪০০ মেগাওয়াট (ইস্ট) বন্ধ হয়েছে। ইউনিট ২টি সচল আছে।
গ্রিড লাইনে ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে। আশুগঞ্জ- ভুলতা ৪০০কেভি গ্রিড লাইনে ত্রুটিমুক্ত করে রাতের মধ্যে ইউনিট ২টি চালু করা হবে। চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না পাওয়ায় ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ ২টি ইউনিটে ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3