
পাঁচ সিটি’র পূর্ণকালীন প্রশাসক নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী, বরিশাল, রংপুর, কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (সিটি করপোরেশন-১ শাখা) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন যারা:
বরিশাল সিটি করপোরেশন: অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
রাজশাহী সিটি করপোরেশন: মো. মাহফুজুর রহমান।
ময়মনসিংহ সিটি করপোরেশন: মো. রুকুনোজ্জামান রোকন। রংপুর সিটি কর্পোরেশন: মাহফুজ উন নবী চৌধুরী। কুমিল্লা সিটি কর্পোরেশন: মো. ইউসুফ মোল্লা।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগকৃত এই প্রশাসকরা সংশোধিত অধ্যাদেশের ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী স্ব-স্ব সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এছাড়া তারা বিধি মোতাবেক নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
Leave a Reply