বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের “এমটি ফসিল”

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের “এমটি ফসিল”

বিশেষ প্রতিনিধি:
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল (ক্রুড) নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে ‘এমটি ফসিল’ নামের একটি ট্যাংকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটি বাংলাদেশে ক্রুডের দ্বিতীয় চালান।
গত শুক্রবার (২২শে মে) ভোরে পানামার পতাকাবাহী ‘এমটি ফসিল’ নামের ট্রাংকারটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে এই ক্রুড অয়েল নেওয়ার পর তা থেকে পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফার্নেসসহ ১৬ ধরনের তেল জাতীয় পণ্য পাওয়া যাবে।
বিষয়টি নিশ্চিত করেন ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, শুক্রবার ভোরে চট্টগ্রাম বন্দরে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে একটি ট্যাংকার জাহাজ পৌঁছেছে। জাহাজটি গতকাল থেকে সকাল সাড়ে ১০টার দিকে তেল খালাস শুরু হয়েছে।
এর আগে গত ৬ই মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া‘ নামে আরেকটি অয়েল ট্যাংকার দেশে এসেছিলো।
এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘নর্ডিকস পলাক্স’ নামের একটি জাহাজ সৌদি আরবের রাস তানুরা বন্দরে লোড করা আছে। তবে হরমুজ প্রণালীতে অচলাবস্থার কারণে জাহাজটি বর্তমানে সেখানে আটকা পড়ে আছে এবং তেল খালাস বা দেশের পথে রওনা হতে পারছে না।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3