শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার করেছে শিক্ষা মন্ত্রণালয়

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার করেছে শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক:
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন গতকাল সোমবার বিকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, বছরের প্রথমে অ্যাডমিশন যেটা হয়, সেখানে আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। আগাম জানিয়ে দিলাম, যেন সবাই সুযোগ পায়। আমরা লটারি সিস্টেম উইথড্র করলাম, দ্যাটস ইট। সবগুলো শ্রেণিতে ভর্তির ক্ষেত্রেই পরীক্ষার আয়োজন করা হবে বলে ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, গত এক মাস ধরে অংশীজনদের সঙ্গে আলোচনা–পর্যালোচনার মাধ্যমে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লটারি পদ্ধতি উঠিয়ে দিয়ে ভর্তি পরীক্ষা নিলে কোচিং ও নোট গাইডের’ বাজার বাড়বে না বলেও মনে করছেন শিক্ষামন্ত্রী। খবর দৈনিক চট্টগ্রামের আলো,
প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ের’ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, ওদেরকে আমরা ক্লাস ওয়ানে নিউরোসার্জন বানানোর চেষ্টা করছি না। এটা নিশ্চিত থাকেন। ভর্তির ক্ষেত্রে লটারি ‘কোনো শিক্ষা ব্যবস্থায় থাকতে পারে না’ বলেও তিনি মন্তব্য করেন। আগে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য পরীক্ষা না নিয়ে লটারি হত। কোভিড–১৯ মহামারীর কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই শিক্ষার্থী ভর্তিতে লটারি শুরু হয়। চলতি বছরও প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছিল

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3