1. admin@dainikchattogrameralo.com : admin : Mafizur Rahman
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তীব্র গরমে হাঁপিয়ে ওঠা নগরজীবনে ক্ষণিকের স্বস্তি এনে দেয় “কচি তাল” সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের “এমটি ফসিল” চারবারের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন: শিক্ষার আলোয় গড়ছেন আগামী প্রজন্ম* চট্টগ্রাম নগরের বাকলিয়া ৪ বছরের শিশুকে ধর্ষণ দেশসেরার মুকুটে টানা তিনবার: নেপচুন চা-বাগানের জেসমিন আক্তারের অনন্য কীর্তি আসন্ন ঈদুল আজহা’কে কেন্দ্র করে যাত্রা নিরাপদ করতে এবং জাল নোট কারবারি ও অজ্ঞান পার্টির বিরুদ্ধে কঠোর নজরদারির নির্দেশ: এসপি ফটিকছড়িতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা”২০২৬”শুরু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয়ের হিসাব জমা দিতে বিএনপিসহ ২৩ দলকে ১৩ জুন পর্যন্ত সময় দিল ইসি বাংলাদেশ থেকে ৪ খাতে দক্ষ কর্মী নিতে আগ্রহী কাতার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক উদ্যোগের আহ্বান:স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক উদ্যোগের আহ্বান:স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: মঙ্গলবার ৫ই মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সচিবালয়ে তার অফিসকক্ষে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেন সৌজন্য সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক সহায়তা হ্রাস এবং টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে অগ্রাধিকার ইস্যু হিসেবে ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন,বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও কেবল মানবিক বিবেচনায় বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় প্রদান করেছে। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন,যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্প্রতি অর্থ বরাদ্দ ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন ও মানবিক চাহিদা পূরণে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি এখন সময়ের দাবি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানিয়েছেন, সাক্ষাৎকালে তারা বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থায়ন এবং প্রত্যাবাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
রোহিঙ্গা শিবিরের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনাকালে ইউএনএইচসিআর প্রতিনিধি জানান, সীমিত জায়গায় বিপুল জনসংখ্যার ঘনত্বের কারণে শরণার্থীরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করে বলেন,বাংলাদেশের বিদ্যমান আর্থ-সামাজিক ও ভূ-প্রাকৃতিক বাস্তবতায় ক্যাম্পের আয়তন বৃদ্ধি করা অত্যন্ত কঠিন। সমস্যা সমাধানে তিনি রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বৈঠকে বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘গাজা সংকট, ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল-ইরান উত্তেজনার মতো বৈশ্বিক ইস্যুর কারণে রোহিঙ্গা সংকট যেন আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরের বাইরে চলে না যায়। তিনি রোহিঙ্গা ইস্যুটিকে বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আলোচনার মূল প্রত্যাবাসনে বৈশ্বিক রাখতে জাতিসংঘ ও ইউএনএইচসিআরকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান।
ইউএনএইচসিআর প্রতিনিধি আগামী ২০ মে অনুষ্ঠেয় রোহিঙ্গা শরণার্থী সংক্রান্ত জয়েন্ট রেসপন্স প্ল্যান উপস্থাপনা অনুষ্ঠানে মন্ত্রীকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3