মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

বাংলাদেশ থেকে ৪ খাতে দক্ষ কর্মী নিতে আগ্রহী কাতার

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ থেকে ৪ খাতে দক্ষ কর্মী নিতে আগ্রহী কাতার

বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ থেকে ৪ খাতে দক্ষ কর্মী নেবে কাতার, নেওয়া হবে ৫টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে।
সোমবার (১৮ মে) সচিবালয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সামিখ আল মাররি এ আগ্রহ প্রকাশ করেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ ও কাতারের যৌথ কমিটির এ সপ্তম বৈঠকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং কর্মী নিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেন কাতারের শ্রমমন্ত্রী।
কাতারের শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় কর্মসংস্থান, হিসেবে বর্ণনা করে আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমানে ৪ লক্ষাধিক বাংলাদেশি কর্মী কাতারের উন্নয়ন ও অগ্রযাত্রায় দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে অবদান রাখছেন।
২০২৩ সালে ১ লাখ ৭ হাজার ৫৯৮ জন বাংলাদেশি কর্মী কাতারে গেছেন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, চলতি বছর কাতার কর্তৃপক্ষ এই সংখ্যার দ্বিগুণ কর্মী গ্রহণ করবে।
কাতারগামী কর্মীদের জন্য বর্তমানে ঢাকায় মাত্র একটি ভিসা ও মেডিকেল সেন্টার রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। স্বল্প সময়ে ভিসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে দেশের আটটি বিভাগীয় শহরে কাতারের ভিসা সেন্টার ও মেডিকেল সেন্টার স্থাপনের জন্য কাতারের শ্রমমন্ত্রীকে অনুরোধ জানান মন্ত্রী।
বৈঠকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর কাতারের চলমান উন্নয়নযজ্ঞের অংশ করতে পর্যাপ্ত সংখ্যক দক্ষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, কেয়ারগিভার, ইমাম, মোয়াজ্জিন, খতিব ও ধর্মীয় শিক্ষক নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশের কর্মীদের কর্মদক্ষতার প্রশংসা করে কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সামিখ আল মাররি বলেন, বর্তমানে কাতারে প্রায় ৪ লক্ষ ৭৩ হাজার বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন, যার মধ্যে ৩০ শতাংশ উন্নয়ন খাতে এবং বাকিরা অন্যান্য পেশায় নিয়োজিত।
বাংলাদেশের পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে চার খাতে কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে কাতার। এছাড়া দেশটিতে অদক্ষ কর্মীদের দক্ষ করে তুলতে ইতোমধ্যে দুটি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রও স্থাপন করা হয়েছে বলে তিনি জানান।
বৈঠকে দুই দেশের প্রতিনিধি দলের হয়ে আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশে কাতারের রাষ্ট্রদূত আলি মাহদি সাঈদ আল-কাহতানি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: মোখতার আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3