1. admin@dainikchattogrameralo.com : admin : Mafizur Rahman
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকসই উন্নয়নের লক্ষ্যে পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির বিস্তারে বাংলাদেশ:প্রধানমন্ত্রী কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলনের দেড় লাখ টাকা জরিমানা প্রবাসীকল্যাণমন্ত্রীর তৎপরতায় কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে মুক্ত নারী দেশে ফিরছেন পটিয়ায় বাস চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত তীব্র গরমে হাঁপিয়ে ওঠা নগরজীবনে ক্ষণিকের স্বস্তি এনে দেয় “কচি তাল” সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের “এমটি ফসিল” চারবারের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন: শিক্ষার আলোয় গড়ছেন আগামী প্রজন্ম* চট্টগ্রাম নগরের বাকলিয়া ৪ বছরের শিশুকে ধর্ষণ
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সিআরপি (CRP) পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪শে মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের এতথ্য জানান।
সাক্ষাৎকালে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা হয়।
সিআরপি কর্মকর্তারা প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, চিকিৎসাসেবা এবং পুনর্বাসন কার্যক্রমের বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন- সিআরপির প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. ভ্যালেরি এ টেইলর, ট্রাস্টির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন, ট্রাস্টি চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান, ট্রাস্টি মুশতাক আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠক শেষে উভয়পক্ষ পক্ষাঘাতগ্রস্তদের উন্নত চিকিৎসাসেবা ও পুনর্বাসন প্রক্রিয়ায় যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3