শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

এলপি গ্যাসের ওপর ভ্যাট কমলো

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

এলপি গ্যাসের ওপর ভ্যাট কমলো

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম: এলপিজি উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট ও আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করে আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।
এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) আবেদন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশে সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত পৃথক দুইটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে।
জাতীয় রাজস্ব বোর্ডের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিল্পখাত ও গৃহস্থালি কাজের জন্য অপরিহার্য পণ্য এলপি গ্যাসের বাজার স্থিতিশীল এবং জনসাধারণের ক্ষয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে সরকার জনস্বার্থে এলপি গ্যাসের ওপর প্রদেয় ভ্যাট কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ পূর্বক স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করায় এলপিজি আমদানির পরে স্থানীয় উৎপাদন ও বিক্রি পর্যায়ে যে মূল্য সংযোজিত হয় তার ওপর কোনো ভ্যাট কার্যকর রইল না। প্রজ্ঞাপন দুইটি কার্যকরের তারিখ থেকে এলপি গ্যাস কেনার ক্ষেত্রে আগের তুলনায় ভোক্তা সাধারণের ওপর প্রায় ২০ শতাংশ মূসকভার কমবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3