শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

ফেনী আদালতে ১৪ বছর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফেনী আদালতে ১৪ বছর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন এলাকায় অভিযান চালিয়ে আবদুর রহিম সজিব (৩৫) নামে ১৪ বছর সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থানার শীতলপুর এলাকার বিএম কন্টেইনার ডিপোর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবদুর রহিম ফেনীর উত্তর চাড়িপুর এলাকার আবদুল হাইয়ের ছেলে।
র‌্যাব জানায়, ফেনী আদালতে দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় আবদুর রহিমকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার র‍্যাবের একটি দল সীতাকুণ্ড শীতলপুর এলাকার বিএম কন্টেইনার ডিপোর সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3