1. admin@dainikchattogrameralo.com : admin : Mafizur Rahman
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা উত্তরা এলাকায় গোপনে কিটামিন প্রক্রিয়াজাতকরণ ল্যাবের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার চট্টগ্রাম নগরীর চাক্তাই খালে গোসল করতে নেমে মোহাম্মদ রাকিব নামে এক শিশুর লাশ উদ্ধার নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণে ফটিকছড়িতে পার্টনার ফিল্ড স্কুলের সাফল্য চট্টগ্রামে জলাবদ্ধতাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে একসাথে ১০টি প্রকল্প গ্রহণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ–সিডিএ। আঞ্জুমান মুফিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন সিএমপি কমিশনার ফটিকছড়িতে টিকাদান জোরদার, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আশাবাদ সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর ৯০তম বার্ষিক ওরশ শরীফ উদযাপিত । উত্তর ফটিকছড়ি উপজেলা গঠন ইস্যুতে জনসমাবেশ, অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও আসন্ন বর্ষায় জনদুর্ভোগ কমাতে বিএনপির তৃণমূল নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান চসিক মেয়র চন্দনাইশে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং স্বাধীনতার ইতিহাস বিকৃতির করায় অলি আহমদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন।
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

সীতাকুণ্ডে পাহাড়ে পুদিনার আবাদ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সীতাকুণ্ডে পাহাড়ে পুদিনার আবাদ

নিজস্ব প্রতিনিধি : সীতাকুণ্ড
সীতাকুণ্ডে রমজানকে সামনে রেখে বাণিজ্যিকভাবে প্রতিবছরের মত এ বছরেও পাহাড়ের পাদদেশে ২০ হেক্টর জমিতে ৫০০ জন কৃষক অর্ধকোটি টাকারও বেশি জনপ্রিয় সুগন্ধি পুদিনার চাষ করেছে। পুদিনা পাতা ঔষধি হিসেবে প্রাচীনকাল থেকেই পরিচিত। মৌসুমে পুদিনা চাষে তারা অর্থিকভাবে লাভবান হচ্ছে। ভাটিয়ারী, সলিমপুর, কুমিরা, সোনাইছড়ি সহ আরো অন্যান্য স্থানে পুদিনার চাষ হলেও সব চেয়ে বেশি সুগন্ধি পুদিনার চাষ হয়েছে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ এলাকার খাদেম পাড়া পাহাাড়ের পাদদেশে। এখানে শুধু ১০ হেক্টর জমিতে ঔষধি গুণে ভরা পুদিনার চাষ হয়েছে। মাহে রমজানে চট্টগ্রামের মানুষের ইফতারের সাথে একটু পুদিনা না থাকলে যেন চলেই না।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পুদিনার প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা ক্যান্সার, হৃদরোগসহ আরো বিভিন্ন রোগ থেকে মানুষকে বাঁচাতে সাহায্য করে। এ পাতা গলার ক্ষত প্রতিরোধ করে, দাঁত ও মাড়ির ক্ষত সারিয়ে তোলতে সাহায্য করে।
তাই পবিত্র রমজানকে সামনে রেখে পুদিনা বিক্রি করে আর্থিকভাবে অনেক লাভবান হবেন বলে আশা করছে কৃষক পরিবার। তারই ধারাবাহিকতায় ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ খাদেমপাড়া এলাকার কৃষক মো. শফি চলতি মৌসুমে ৪০ শতক জমিতে বাণিজ্যিকভাবে পাহাড়ের পাদদেশে পুদিনা পাতার চাষ করেছেন। তিনি বলেন, কৃষি অফিসের পরামর্শে পুদিনা চাষ করে অনেক লাভবান হয়েছি। এতে সব মিলিয়ে খরচ পড়েছে প্রায় ১ লাখ টাকা। বাজার দর ভাল থাকলে এবং পরিস্থিতি অনুকূলে থাকলে প্রায় ২ লক্ষ টাকারও অধিক পুদিনা বিক্রি করতে পারবো বলে আশা করছি। তিনি বলেন, এ এলাকায় আমার মত মো. শাহ আলম, মো. সেলিম, শাহাজানসহ অন্তত ৭০ জন কৃষক কম বেশি পুদিনার চাষ করেছেন।
উপ–সহকারী কৃষি কর্মকর্তা শিরিন আক্তার দৈনিক চট্টগ্রামের আলোকে বলেন, সীতাকুণ্ডে পাহাড়ের পাদদেশে এখানকার কৃষক পরিবারগুলো ঔষধি উদ্ভিদ পুদিনা পাতার চাষ করেছেন। প্রতিবছর রমজানের এমন সময়ে কৃষক পুদিনা বিক্রি করে অর্থিকভাবে অনেক লাভবান হচ্ছেন। এবারও অধিক লাভের আশায় তারা আগের চেয়েও বেশি পরিমাণ পাহাড়ের পাদদেশে পুদিনার চাষ করেছেন। তিনি বলেন, শুধু ভাটিয়ারীতে অন্তত ১০ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে পুদিনার চাষ হয়েছে। বিশেষ করে প্রতিবছর রমজানকে সামনে রেখেই কৃষক পরিবারগুলো এ অঞ্চলে পুদিনার চাষ করে থাকেন। পুদিনার উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দেয়া হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুল্লাহ বলেন, পুদিনায় প্রচুর পরিমাণ অ্যান্টিঅঙিড্যান্ট থাকে; যা ক্যান্সার, হৃদরোগসহ আরো বিভিন্ন রোগ থেকে বাচাঁতে সাহায্য করে। সবরকম গুণই পুদিনা পাতায় রয়েছে। উপজেলায় ২০ হেক্টর জমিতে ৫০০ জন কৃষক পুদিনার চাষ করেছেন। এখানে সারা বছর পুদিনার চাষ হলেও বিশেষ করে প্রতিটি রমজানে সবচেয়ে বেশি পুদিনার চাষ হয়ে থাকে। আর স্থানীয়ভাবে পুদিনার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলা উপজেলায় নিয়ে যাচ্ছে আগত পাইকারগণ। বহুল প্রাচীনকাল থেকেই পুদিনা পাতার ব্যবহার করে চলেছে মানুষ। বর্তমানে কৃষক পরিবারগুলো পুদিনা চাষে অর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি প্রচুর কর্মসংস্থানেরও সুযোগ হচ্ছে। অন্যদিকে বার্ষিক লক্ষ লক্ষ টাকা আয় করে চলেছেন কৃষক। বর্তমানে ৮৫ মেট্রিক টন পুদিনার উৎপাদন হয়েছে। যার বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকারও বেশি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3