শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

স্বাস্থ্যসচিবের সম্মানে মন্ত্রণালয়ে বিদায় অনুষ্ঠান

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্বাস্থ্যসচিবের সম্মানে মন্ত্রণালয়ে বিদায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ সাড়ে ৩৪ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে অবসরে যাওয়া মো. সাইদুর রহমানের সম্মানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক আবেগঘন বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে স্বাস্থ্য খাতে তার অবদান, দক্ষতা ও জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত
বুধবার, মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সদ্য বিদায়ী সচিব মো. সাইদুর রহমানের সম্মানে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতসহ মন্ত্রণালয়ের,কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন,বিসিএস প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা মো. সাইদুর রহমান প্রায় সাড়ে ৩৪ বছরের কর্মজীবন শেষে স্বাস্থ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে পেশাগত জীবনের সমাপ্তি টেনেছেন,অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, খুব কম সময়ের জন্য স্বাস্থ্যসচিব সাইদুর রহমানের সঙ্গে কাজ করার সুযোগে দেখেছি তিনি একজন স্মার্ট, ধীর ও কর্মক্ষম কর্মকর্তা। চাকরি থেকে অবসর গেলেও তার কাছ থেকে সমাজ অব্যাহতভাবে সেবা পাবে বলে বিশ্বাস করি,স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, তিনি চাকরিতে যেমন দক্ষতা দেখিয়েছেন তেমনি বয়স্কদের নিয়ে যে চ্যারিটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তা প্রশংসনীয়। স্বাস্থ্য খাতে তার অভিজ্ঞতা বিভিন্নভাবে জনসাধারণের কাজে লাগবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্য সচিব হিসেবে দায়িত্ব পালনকালে, সাইদুর রহমান জনগণের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে অগ্রণী ভূমিকা রাখেন। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্সসহ বিভিন্ন পদ সৃজন ও জনবল নিয়োগে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে একাধিক প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়ন করা হয়।
বিদায়বেলায় কর্মকর্তারা আবেগাপ্লুত হয়ে বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি জনহিতকর বিভিন্ন কাজে সম্পৃক্ত থেকে মানুষের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার পরিচয় দিয়েছেন।
সহকর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায়ী স্বাস্থ্যসচিব মো. সাইদুর রহমান বলেন, জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি খাতের অংশীদারত্ব আরও বাড়ানো প্রয়োজন। তিনি চক্ষু, হৃদরোগসহ বিভিন্ন সাধারণ ও জটিল চিকিৎসায় এনজিওদের অবদানের কথা উল্লেখ করে বলেন, সরকারি সম্পদ ও জনবল সীমাবদ্ধতার কারণে এ ধরনের সহযোগিতা সম্প্রসারণ করা যেতে পারে। পাশাপাশি প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদার করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3