1. admin@dainikchattogrameralo.com : admin : Mafizur Rahman
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচ শীর্ষ কর্মকর্তার রদবদল চীন থেকে আমদানিকৃত ৩০ মিলিয়ন ডলারের ৪টি অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেন নিয়ে পিসিটিতে (পতেঙ্গা কনটেইনার টার্মিনাল) ভিড়েছে ইতিহাস গড়ার হাফ-সেঞ্চুরির সামনে ব্রাজিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট সিম্পোজিয়াম “২০২৬” আয়োজন ডিজিটাল রূপান্তরের ফলে কর্মক্ষেত্রের কার্যপদ্ধতিতে পরিবর্তন আসছে: চুয়েট ভিসি নবম বেতন স্কেল অবিলম্বে চালুর দাবিতে সরকারের শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন সরকারি কর্মচারীরা পটিয়াতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম এখন দেশের জন্য এক অনুকরণীয় মডেলে পরিণত হয়েছে: চসিক মেয়র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন এশিয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সাকিফ আহমেদ সালাম সুস্থ কিডনি সুন্দর জীবন সচেতনতাই প্রথম পদক্ষেপ: চট্রগ্রাম জেলা প্রশাসক
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা শিক্ষার্থীদের উদ্যোগে শিশুদের জন্য ইফতারের আয়োজন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা শিক্ষার্থীদের উদ্যোগে শিশুদের জন্য ইফতারের আয়োজন

প্রেস বিজ্ঞপ্তি :
ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাতে শিক্ষার্থী-নেতৃত্বাধীন ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আইএসডি’র বার্ষিক এই উদ্যোগ।
এই উদ্যোগটির মূল লক্ষ্য দায়িত্বশীল বৈশ্বিক নাগরিক তৈরি করা যাতে পার্টনার সংগঠনগুলোর শিশুদের জন্য একটি অর্থবহ অভিজ্ঞতা সৃষ্টি করা যায়। পার্টনার সংগঠনগুলোর মধ্যে ছিল সলমেইড, ফ্যামিলিজ ফর চিলড্রেন (এফএফসি), জাগো ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল হিউম্যানিটি ফাউন্ডেশন (আইএইচএফ), লাভ এডুকেশন ফুড (এলইএফ), ইউনাইটেড ফর চেঞ্জ, আর্টেমিস (স্কুল অব লাইফ ফাউন্ডেশন), ডায়মন্ডস ইন দ্য রাফ (ব্যানক্যাট ফাউন্ডেশন) এবং রাইজ অ্যান্ড শাইন (আবিন্তা কবির ফাউন্ডেশন)। সহমর্মিতা, অন্তর্ভুক্তি এবং যৌথ শিক্ষার এই আয়োজনে অংশ নিতে প্রায় ১৫০ জন শিশু উপস্থিত ছিল।
শিক্ষক ও কর্মীদের সহায়তায় কর্মসূচিটি আন্তর্জাতিক ব্যাকালরিয়েট ডিপ্লোমা প্রোগ্রামের ক্রিয়েটিভিটি, অ্যাক্টিভিটি অ্যান্ড সার্ভিস (সিএএস) উদ্যোগ এবং মিডল ইয়ার্স প্রোগ্রামের কমিউনিটি এনগেজমেন্ট কাঠামোর আওতায় আয়োজিত হয়।
ইফতার অনুষ্ঠানটি শুরু হয় সংবর্ধনা ও আকর্ষণীয় কার্যক্রমের মাধ্যমে। এরপর গ্রেড ৮ ও ডিপ্লোমা প্রোগ্রামের শিক্ষার্থী স্বেচ্ছাসেবকদের পরিচালনায় অনুষ্ঠিত হয় ইন্টারঅ্যাকটিভ গেমস, আর্ট সেশন এবং হালকা ক্রীড়া কার্যক্রম। পরে অংশগ্রহণকারীরা একত্রে ক্যাফেটেরিয়ায় ইফতার করেন এবং মাগরিবের নামাজ আদায় করেন। পরবর্তীতে শিশুদের মাঝে খাদ্যসামগ্রী, বই এবং ক্রীড়া উপকরণসহ উপহার বিতরণ করা হয়।
উদ্যোগটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ২ (ক্ষুধামুক্ত বিশ্ব), ৪ (গুণগত শিক্ষা), ৮ (শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি) এবং ১৭ (লক্ষ্যমাত্রা অর্জনে অংশীদারিত্ব)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শিক্ষার্থীরা তহবিল সংগ্রহ ও অনুদানের মাধ্যমে অতিথি শিশুদের জন্য খাবার, শিক্ষা উপকরণ এবং বিনোদন সামগ্রী সরবরাহ করে।
শিক্ষার্থী-নেতৃত্বাধীন এই কমিউনিটি ইফতার আইএসডি’র প্রতিশ্রুতির প্রতিফলন। যেখানে শ্রেণিকক্ষের শিক্ষাকে অর্থবহ সেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত করে সহানুভূতিশীল ও দায়িত্বশীল বৈশ্বিক নাগরিক গড়ে তোলা হয়। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে অংশগ্রহণকারী সংগঠনগুলোর প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে উপহার হস্তান্তরের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3