শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনীর ‘শাহাদাতে’ গভীর শোক ও নিন্দা জানালেন ড. সাইফুদ্দীন মাইজভাণ্ডারী

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনীর ‘শাহাদাতে’ গভীর শোক ও নিন্দা জানালেন ড. সাইফুদ্দীন মাইজভাণ্ডারী

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি
বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি-এর শাহাদাতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি বলেন, আয়াতুল্লাহ খামেনি আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তিশালী এক প্রতিরোধের প্রতীক ছিলেন এবং ন্যায়ের সংগ্রামে তিনি বিশ্ববাসীর জন্য চিরন্তন অনুপ্রেরণা হয়ে থাকবেন। তিনি উল্লেখ করেন, ইরানের ওপর আক্রমণ, বেসামরিক জনগণের ক্ষয়ক্ষতি এবং বিশ্বপরিসরে প্রভাবশালী এ নেতৃত্বকে হত্যা করা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
শোকবার্তায় ড. মাইজভাণ্ডারী এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, মুসলিম বিশ্ব আজ গভীর বেদনাবিধুর এক সময় পার করছে। তিনি মুসলিম রাষ্ট্রগুলোর নিষ্ক্রিয়তাকে দুঃখজনক উল্লেখ করে বলেন, মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যের অভাবের কারণেই বিশ্বজুড়ে মুসলমানরা নানা নির্যাতনের শিকার হচ্ছে।
তিনি আরও বলেন, এ মহান নেতার প্রয়াণে সমগ্র মুসলিম জাতি শোকাহত। ইরানের জনগণ এবং তার অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি তাদের ধৈর্য ও দৃঢ়তা কামনা করেন।
শেষে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর চেয়ারম্যান মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনা করেন এবং বিশ্বে ন্যায়, শান্তি ও মানবাধিকারের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3