1. admin@dainikchattogrameralo.com : admin : Mafizur Rahman
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা উত্তরা এলাকায় গোপনে কিটামিন প্রক্রিয়াজাতকরণ ল্যাবের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার চট্টগ্রাম নগরীর চাক্তাই খালে গোসল করতে নেমে মোহাম্মদ রাকিব নামে এক শিশুর লাশ উদ্ধার নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণে ফটিকছড়িতে পার্টনার ফিল্ড স্কুলের সাফল্য চট্টগ্রামে জলাবদ্ধতাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে একসাথে ১০টি প্রকল্প গ্রহণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ–সিডিএ। আঞ্জুমান মুফিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন সিএমপি কমিশনার ফটিকছড়িতে টিকাদান জোরদার, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আশাবাদ সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর ৯০তম বার্ষিক ওরশ শরীফ উদযাপিত । উত্তর ফটিকছড়ি উপজেলা গঠন ইস্যুতে জনসমাবেশ, অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও আসন্ন বর্ষায় জনদুর্ভোগ কমাতে বিএনপির তৃণমূল নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান চসিক মেয়র চন্দনাইশে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং স্বাধীনতার ইতিহাস বিকৃতির করায় অলি আহমদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন।
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

ঈদযাত্রায় অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বাস কাউন্টার গুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঈদযাত্রায় অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বাস কাউন্টার গুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদক: ঈদযাত্রায় অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৬ মার্চ) নগরের গরিব উল্লাহ শাহ (র.) মাজার এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ।
তিনি বলেন, আজ গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
ঈদযাত্রায় যাতে মানুষ আনন্দের সঙ্গে যাতায়াত করতে পারে। অনেক সময় যাত্রীদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে। মূল্যবৃদ্ধির চেষ্টা যেন না করে তার জন্য তদারকি কার্যক্রম চলছে। যত প্রতিষ্ঠান দেখেছি, বর্ধিত মূল্য নিচ্ছে মনে হয়নি।
মনে হয়েছে রেগুলার ভাড়া নিচ্ছে। দুইটি প্রতিষ্ঠানে মূল্যতালিকা খুঁজে পাইনি। মূল্য তালিকা না থাকলে ম্যানিপুলেশন করার সুযোগ থাকে। আমাদের লক্ষ্য মানুষ যাতে ভোগান্তির শিকার না হয়, প্রতারণার শিকার না হয়।
আশাকরি আগামী দিনগুলোতে ভালো যাবে।
অভিযানে অংশ নেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3