1. admin@dainikchattogrameralo.com : admin : Mafizur Rahman
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচ শীর্ষ কর্মকর্তার রদবদল চীন থেকে আমদানিকৃত ৩০ মিলিয়ন ডলারের ৪টি অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেন নিয়ে পিসিটিতে (পতেঙ্গা কনটেইনার টার্মিনাল) ভিড়েছে ইতিহাস গড়ার হাফ-সেঞ্চুরির সামনে ব্রাজিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট সিম্পোজিয়াম “২০২৬” আয়োজন ডিজিটাল রূপান্তরের ফলে কর্মক্ষেত্রের কার্যপদ্ধতিতে পরিবর্তন আসছে: চুয়েট ভিসি নবম বেতন স্কেল অবিলম্বে চালুর দাবিতে সরকারের শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন সরকারি কর্মচারীরা পটিয়াতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম এখন দেশের জন্য এক অনুকরণীয় মডেলে পরিণত হয়েছে: চসিক মেয়র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন এশিয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সাকিফ আহমেদ সালাম সুস্থ কিডনি সুন্দর জীবন সচেতনতাই প্রথম পদক্ষেপ: চট্রগ্রাম জেলা প্রশাসক
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

ঈদুল ফিতরের আগে এমপিওভুক্ত শিক্ষকরা বোনাস পাবেন কি?

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঈদুল ফিতরের আগে এমপিওভুক্ত শিক্ষকরা বোনাস পাবেন কি?

বিশেষ প্রতিনিধি: এবার ঈদের আগেই বোনাস বা উৎসবভাতা দেওয়ার কথা। কিন্তু দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় সাড়ে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী অধিকাংশ ঈদে তা পান ঈদের পর। এটিকে তারা ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছেন।
তবে এবার নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা অনেক। ঈদের আগেই তারা বোনাস পাওয়ার আশায় বিভোর। কিন্তু শিক্ষাপ্রশাসনের অনুসন্ধানে মিলেছে ভিন্ন তথ্য। সূত্র বলছে, ঈদ বোনাসের প্রস্তাবনাই তৈরি করেনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর,মাউশি
ফলে ঈদ বোনাসের প্রস্তাবনা তৈরি, মন্ত্রণালয়ের অনুমোদন এবং অর্থছাড় করানোর প্রক্রিয়া সামনের দুই সপ্তাহে শেষ করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন শিক্ষকরা। নতুন সরকার আসার পর এবারও যদি ঈদের আগে বোনাস না হয়, তাহলে নিরাশ হবেন তারা।
মাউশির সংশ্লিষ্ট বিভাগে তথ্য মথে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ প্রস্তাব অনুমোদনের পর ঈদ বোনাসের প্রস্তাব পাঠানো হতে পারে।
মাউশির অর্থ ও ক্রয় বিভাগের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব আজ পাঠানো হবে। ঈদ বোনাসের প্রস্তাব নিয়ে এখনো খোঁজ নেওয়া হয়নি। আশা করছি, এটি যথাসময়ে করা হবে।
জানা যায়, মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টে,(ইএমআইএস সেল ঈদ বোনাস বা উৎসব ভাতার প্রস্তাব তৈরি করে। আগামী সপ্তাহে তারা প্রস্তাবনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এটি তৈরির পর অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে, ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট,অতিরিক্ত দায়িত্ব মো. হুমায়ুন কবীর বলেন, আমরা যথাসময়ে এটি পাঠাবো। বিষয়টি নিয়ে কাজ চলছে। আশা করি, সব ঠিক থাকলে শিক্ষক-কর্মচারীদের ঈদের আগেই বোনাস পাবেন।
পুরান ঢাকার একটি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, এমপিওভুক্ত শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পর গত ৮ বছরে দুবার ঈদের আগে বোনাস পেয়েছি। সেটাও এমন সময়ে ব্যাংকে পাঠানো হয় যে, তোলা মুশকিল হয়ে পড়ে।
তিনি আরও বলেন, সবচেয়ে দুঃখজনক বিষয় হলো—যে সময়ে আমরা বোনাসের টাকা হাতে পাই, সেসময়ে সবার ঈদের বাজার করা শেষ হয়ে যায়। ব্যাংকে ভিড়, চাপাচাপির কারণে অনেকে ঈদের আগে বোনাস পেলেও ঈদের পর তুলতে বাধ্য হয়। অথচ সরকারি কর্মচারীরা ঈদের ১৫ দিন আগেই বোনাস পান। এখানেও আমরা বৈষম্যের শিকার।
শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস কত
এমপিওভুক্ত শিক্ষকরা আগে মূল বেতনের মাত্র ২৫ শতাংশ হারে ঈদের বোনাস পেতেন। আর কর্মচারীদের বেতন খুবই কম হওয়ায় তাদের মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস দেওয়া হতো।
ঈদ বোনাস বাড়ানোর দাবিতে গত বছর টানা আন্দোলনে নামেন এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের আন্দোলনের মুখে শিক্ষকদের বোনাস ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়। তবে কর্মচারীদের বোনাস একই রাখা হয়। অর্থাৎ কর্মচারীরাও মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস পাবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3