শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

কঠোর নিরাপত্তায় আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

কঠোর নিরাপত্তায় আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নিজস্ব প্রতিবেদক : কঠোর নিরাপত্তার ব্যবস্থা ও কঠোর নজরদারির মধ্য দিয়ে আজ বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। অধিবেশনকে ঘিরে সংসদ ভবন ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য, কুটনীতিকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা সংসদ ভবনে আসতে শুরু করেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৭টা থেকেই জাতীয় সংসদ এলাকা ও আশপাশের সড়কে নিরাপত্তা জোরদার করা হয়।
সংসদ ভবনের বিভিন্ন গেটে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা চৌকি বসিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। প্রবেশপথে তল্লাশি ও কঠোর নজরদারি চালানো হচ্ছে।
সংসদ ভবনে প্রবেশের ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদেরও কড়া যাচাই-বাছাইয়ের মুখোমুখি হতে হচ্ছে। সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
নিরাপত্তার অংশ হিসেবে সকাল থেকেই ফার্মগেটের খামারবাড়ি মোড় থেকে মিরপুরমুখী সড়ক বন্ধ রাখা হয়েছে। এছাড়া বিজয় সরণি মেট্রো স্টেশন থেকে ফার্মগেটমুখী সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে।
বেলা ১১টায় শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নানা কারণে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ক্ষমতায় থাকা একটি সরকারের পতনের পর সৃষ্ট রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়।
পরে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয় এবং আজ সেই সরকারের প্রথম সংসদ অধিবেশন বসতে যাচ্ছে।
সংবিধান অনুযায়ী, প্রথম অধিবেশনে আগের সংসদের স্পিকারের সভাপতিত্ব করার কথা থাকলেও, সাবেক স্পিকারের পদত্যাগ ও আত্মগোপনে থাকার কারণে এবার ভিন্ন পরিস্থিতিতে অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে আগের আওয়ামীলীগ সরকারের কোনো প্রতিনিধি সংসদে না থাকা এবং ২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থানে অংশ নেওয়া বিএনপি জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণে সংসদের এই অধিবেশন বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3