1. admin@dainikchattogrameralo.com : admin : Mafizur Rahman
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা উত্তরা এলাকায় গোপনে কিটামিন প্রক্রিয়াজাতকরণ ল্যাবের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার চট্টগ্রাম নগরীর চাক্তাই খালে গোসল করতে নেমে মোহাম্মদ রাকিব নামে এক শিশুর লাশ উদ্ধার নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণে ফটিকছড়িতে পার্টনার ফিল্ড স্কুলের সাফল্য চট্টগ্রামে জলাবদ্ধতাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে একসাথে ১০টি প্রকল্প গ্রহণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ–সিডিএ। আঞ্জুমান মুফিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন সিএমপি কমিশনার ফটিকছড়িতে টিকাদান জোরদার, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আশাবাদ সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর ৯০তম বার্ষিক ওরশ শরীফ উদযাপিত । উত্তর ফটিকছড়ি উপজেলা গঠন ইস্যুতে জনসমাবেশ, অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও আসন্ন বর্ষায় জনদুর্ভোগ কমাতে বিএনপির তৃণমূল নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান চসিক মেয়র চন্দনাইশে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং স্বাধীনতার ইতিহাস বিকৃতির করায় অলি আহমদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন।
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

ঢাকা উত্তরা এলাকায় গোপনে কিটামিন প্রক্রিয়াজাতকরণ ল্যাবের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকা উত্তরা এলাকায় গোপনে কিটামিন প্রক্রিয়াজাতকরণ ল্যাবের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি:
ঢাকা রাজধানীর উত্তরা এলাকায় গোপনে কিটামিন প্রক্রিয়াজাতকরণ ল্যাব স্থাপন করে আন্তর্জাতিক মাদক পাচার চালানো একটি চক্রের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে বিপুল পরিমাণ কিটামিন, রাসায়নিক দ্রব্য ও সরঞ্জাম জব্দের পাশাপাশি তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
সেগুনবাগিচায় ডিএনসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক মো. হাসান মারুফ এ তথ্য জানান।
তিনি বলেন, কুরিয়ার সার্ভিস ব্যবহার করে মাদক পাচারের ওপর দীর্ঘদিন নজরদারির অংশ হিসেবে গত ২৫ মার্চ ঢাকার একটি আন্তর্জাতিক কুরিয়ার অফিসে অভিযান চালানো হয়,সেখানে একটি ব্লুটুথ স্পিকারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ৫০ গ্রাম কিটামিন উদ্ধার করা হয়।
এই ঘটনার সূত্র ধরে প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তরার একটি আবাসিক ফ্ল্যাটে অভিযান চালানো হয়।
সেখান থেকে চীনা নাগরিক লি বিন, ইয়াং চুনশেং ও ইউ ঝে’কে আটক করা হয়।
অভিযানে ফ্ল্যাটের একটি কক্ষে স্থাপিত অস্থায়ী ল্যাব থেকে ৬ কেজি ৩০০ গ্রাম কিটামিন, সালফিউরিক এসিড, ইথানলসহ বিভিন্ন রাসায়নিক পদার্থ, ল্যাব সরঞ্জাম, ডিজিটাল স্কেল, প্যাকেজিং যন্ত্রপাতি, মোবাইল ফোন এবং দেশি-বিদেশি মুদ্রা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা তরল কিটামিন সংগ্রহ করে ফ্ল্যাটেই তা পাউডারে রূপান্তর করতেন এবং পরে কুরিয়ারের মাধ্যমে বিদেশে পাচার করতেন।
ডিএনসি জানান, চক্রটি ডার্ক ওয়েবের মাধ্যমে বিশেষ করে শ্রীলঙ্কা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মাদকের অর্ডার নিত। পরে ইলেকট্রনিক পণ্যের ভেতরে লুকিয়ে কিটামিন পাঠানো হতো। অর্থ লেনদেনে তারা ক্রিপ্টোকারেন্সি, বিশেষ করে TRON নেটওয়ার্ক ব্যবহার করত।
তদন্তে আরো জানা যায়, অভিযুক্তরা নিয়মিত দেশ পরিবর্তন, ভুয়া পরিচয়পত্র ব্যবহার এবং এনক্রিপ্টেড যোগাযোগের মাধ্যমে নিজেদের কার্যক্রম গোপন রাখত। চক্রটির আন্তর্জাতিক নেটওয়ার্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ডিএনসি জানিয়েছে, এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে এবং প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করা হবে।
বিশেষজ্ঞদের মতে, কিটামিন একটি শক্তিশালী মাদক, যা স্বল্পমেয়াদে বিভ্রান্তি, হ্যালুসিনেশন ও শারীরিক নিয়ন্ত্রণহীনতা সৃষ্টি করে। দীর্ঘমেয়াদে এটি কিডনি ও মূত্রথলির ক্ষতি, মানসিক সমস্যা এবং আসক্তির ঝুঁকি বাড়ায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3