1. admin@dainikchattogrameralo.com : admin : Mafizur Rahman
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচ শীর্ষ কর্মকর্তার রদবদল চীন থেকে আমদানিকৃত ৩০ মিলিয়ন ডলারের ৪টি অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেন নিয়ে পিসিটিতে (পতেঙ্গা কনটেইনার টার্মিনাল) ভিড়েছে ইতিহাস গড়ার হাফ-সেঞ্চুরির সামনে ব্রাজিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট সিম্পোজিয়াম “২০২৬” আয়োজন ডিজিটাল রূপান্তরের ফলে কর্মক্ষেত্রের কার্যপদ্ধতিতে পরিবর্তন আসছে: চুয়েট ভিসি নবম বেতন স্কেল অবিলম্বে চালুর দাবিতে সরকারের শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন সরকারি কর্মচারীরা পটিয়াতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম এখন দেশের জন্য এক অনুকরণীয় মডেলে পরিণত হয়েছে: চসিক মেয়র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন এশিয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সাকিফ আহমেদ সালাম সুস্থ কিডনি সুন্দর জীবন সচেতনতাই প্রথম পদক্ষেপ: চট্রগ্রাম জেলা প্রশাসক
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি কাজ করে যাচ্ছে: জয়নুল আবদিন ফারুক

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি কাজ করে যাচ্ছে: জয়নুল আবদিন ফারুক

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, মানুষের শান্তি, উন্নয়ন ও স্বাধীনভাবে চলাচলের পরিবেশ নিশ্চিত করাই তাদের রাজনীতির মূল উদ্দেশ্য।
শনিবার ১৮ই এপ্রিল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ফারুক এসব কথা বলেন।
তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরেন।
তার মতে, ১৯৭১ সালে দিশাহারা জাতির এক সংকটময় সময়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেন এবং তার আহ্বানে সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নেয়।
ফারুক বলেন, জিয়াউর রহমানের আদর্শই তাকে রাজনীতিতে টিকে থাকতে অনুপ্রাণিত করেছে।
তিনি বলেন,জিয়ার মৃত্যুর পর খালেদা জিয়া দলের নেতৃত্ব গ্রহণ করে নানা প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্রের পক্ষে সংগ্রাম চালিয়ে গেছেন এবং তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন।
তিনি অভিযোগ করেন, দেশে বিভিন্ন সময়ে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা হয়েছে এবং বিরোধী নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হয়েছে।
নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর প্রসঙ্গ টেনে ফারুক বলেন, গণতন্ত্র ও অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণেই তাকে গুম করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমান্তে হত্যা, পানির অধিকারসহ বিভিন্ন ইস্যুতে বিএনপি সব সময় জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম ও ত্যাগের মধ্য দিয়ে দলটি বর্তমান অবস্থানে এসেছে বলেও দাবি করেন তিনি।
ফারুক আশা প্রকাশ করেন, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আর কোনো অগণতান্ত্রিক পরিস্থিতির সৃষ্টি হবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3