1. admin@dainikchattogrameralo.com : admin : Mafizur Rahman
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা উত্তরা এলাকায় গোপনে কিটামিন প্রক্রিয়াজাতকরণ ল্যাবের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার চট্টগ্রাম নগরীর চাক্তাই খালে গোসল করতে নেমে মোহাম্মদ রাকিব নামে এক শিশুর লাশ উদ্ধার নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণে ফটিকছড়িতে পার্টনার ফিল্ড স্কুলের সাফল্য চট্টগ্রামে জলাবদ্ধতাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে একসাথে ১০টি প্রকল্প গ্রহণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ–সিডিএ। আঞ্জুমান মুফিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন সিএমপি কমিশনার ফটিকছড়িতে টিকাদান জোরদার, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আশাবাদ সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর ৯০তম বার্ষিক ওরশ শরীফ উদযাপিত । উত্তর ফটিকছড়ি উপজেলা গঠন ইস্যুতে জনসমাবেশ, অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও আসন্ন বর্ষায় জনদুর্ভোগ কমাতে বিএনপির তৃণমূল নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান চসিক মেয়র চন্দনাইশে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং স্বাধীনতার ইতিহাস বিকৃতির করায় অলি আহমদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন।
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সাম্য ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে- আবু সুফিয়ান

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সাম্য ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে- আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সাম্য ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে, আবু সুফিয়ান
চট্টগ্রাম: চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য সরকার আন্তরিকভাবে কাজ শুরু করেছে। দেশের প্রতিটি মানুষ যেন সম্মান ও আত্মমর্যাদা নিয়ে জীবনযাপন করতে পারে সে লক্ষ্যে সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসূচিগুলো বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে সামাজিক নিরাপত্তা জোরদারে ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য সুরক্ষায় ইহেলথ কার্ড এর কার্যক্রম শুরু হয়েছে। কৃষিখাতকে চাঙ্গা করতে ১৫০০ কোটি টাকা কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।
দেশের প্রতিটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা প্রদানের কাজ চলছে। সুতরাং নির্বাচনের আগে জনগণকে আমরা যে ওয়াদা দিয়েছি- তা অবশ্যই পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। ইনশাআল্লাহ জনগণের প্রত্যাশাগুলো পূরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশকে আমরা একটি সাম্য ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবো।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে ১৫নং বাগমনিরাম ওয়ার্ডে মেহেদীবাগ ইউনিট বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ও ২১ জিসমাত সংগঠনের ব্যবস্থাপনায় সাধারণ মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছর যাবৎ আমরা আপনাদের অধিকার আদায়ে রাজপথে সচেষ্ট ছিলাম। আমাদের প্রতিটি নেতাকর্মী আপনাদের সুখে-দুঃখে সামর্থ্য অনুযায়ী পাশে ছিল। আপনারা বিপুল ভোটে আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন। ্আমি আপনাদের উন্নয়নে ও এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই।
আপনারা আমাকে দোয়া ও সহযোগিতা করবেন। আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও পাশে থাকবো।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন।
১৫নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাসেল পারভেজ সুজনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী, চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন, মহানগর বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নকিব উদ্দিন ভুইয়া, গিয়াস উদ্দিন ভুইয়া, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফয়েজ। বিএনপি নেতা নাছির উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা সাজ্জাদ হোসেন, মো. শহীদ, মো. একরাম, উল্লাস প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3