শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

ফটিকছড়িতে ভেঙে দেয়ার পরেও ইটভাটার কার্যক্রম পরিচালনা, কাঁচা ইট ধ্বংস

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফটিকছড়িতে ভেঙে দেয়ার পরেও ইটভাটার কার্যক্রম পরিচালনা, কাঁচা ইট ধ্বংস

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি
ফটিকছড়ির শস্যভাণ্ডার খ্যাত হারুয়ালছড়ির ফটিকছড়ি বিলে একাধিকবার ইটভাটা গুড়িয়ে দেয়ার পরেও ভাটা নির্মাণ ও কার্যক্রম পরিচালনা করায় এর বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ১৮ ফেব্রুয়ারী (বুধবার) বিকালে মেসার্স এন এস বি ব্রিক ফিল্ডে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ব্রিকসের কাজে জড়িত সবাই পালিয়ে যায়। এসময় কাঁচা তৈরীকৃত কয়েক হাজার ইট ধ্বংস করে দেওয়া হয়।

প্রশাসন সুত্রে জানা যায়- বিগত ২০১৮ সালে হারুয়ালছড়ির মেসার্স এন এস ব্রিক ফিল্ডটি আদালতের নিষেধাজ্ঞায় বন্ধ করে দেওয়া হয়। পরে ২০২৬ সালের নভেম্বর মাসে ফিল্ডটি আবারো কার্যক্রম শুরু করতে চাইলে আবারো ফিল্ডটি গুড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর। সম্প্রতি নতুন করে ফিল্ডটিতে চিমনি তৈরী, কাঁচা ইট তৈরী সহ কার্যক্রম পরিচালনা করার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ অভিযানে যায়। সে সময় ব্রিক ফিল্ডের সবাই পালিয়ে যায়। এসময় কয়েক হাজার কাঁচা তৈরী ইট ধ্বংস করে উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন- ফটিকছড়ি বিল আমাদের শস্যভাণ্ডার। এখানে এ ফিল্ডটির কারণে চাষাবাদ বিনষ্ট হচ্ছে। পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বারবার ব্রিক ফিল্ডটি চালানোর চেষ্টা করা হচ্ছে। আমরা কোন ভাবেই এ জায়গায় কোন ধরনের ব্রিক ফিল্ড হতে দিতে পারিনা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন- এনএসবি ব্রিক ফিল্ডটি আদালত বন্ধের নির্দেশ দেয়। পরে মালিকপক্ষ এ রায়ের বিরুদ্ধে আপিল করে। যার শুনানি এখনো চলছে। মামলায় পূর্ণাঙ্গ রায় না আসা পর্যন্ত এখানে কোন ধরনের কাজ করা যাবেনা। তিনি বলেন- কাজ চলার খবর পেয়ে আমরা অভিযান চালিয়েছি কিন্তু ঘটনাস্থলে আসার পর ব্রিক ফিল্ডের সবাই পালিয়ে যায়। সেখানে তৈরীকৃত কয়েক হাজার ইট ধ্বংস করা হয়েছে একইসাথে ভূজপুর থানা পুলিশকে বলা হয়েছে এখানে কেউ কাজ করলে আটক করার জন্য।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3