বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

বাংলাদেশি সমর্থকদের শুভেচ্ছা জানালো আর্জেন্টিনা।

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৬৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাত পোহালেই দেখা মিলবে ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় মহারণের। কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা।
চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াই ঘিরে সারাবিশ্বের মতো বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝেও ছড়িয়ে পড়েছে উন্মাদনা। ফুটবল ঘিরে বাংলাদেশের জনগণের এই উন্মাদনায় নড়েচড়ে বসেছে খোদ আর্জেন্টিনার দূতাবাস।
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে বাংলাদেশের সমর্থকদের উন্মাদনার খবর এরইমধ্যে সারাবিশ্বেই ছড়িয়ে পড়েছে। খেলা ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারির ঘটনা ১৫ হাজার মাইল দূরের দেশ আর্জেন্টিনার মিডিয়ায় প্রকাশিতও হয়েছে।
অর্থাৎ আর্জেন্টিনার মানুষও জানে, তাদের ফুটবল টিম ঘিরে বাংলাদেশের মানুষের উত্তেজনা সম্পর্কে। এজন্য আর্জেন্টিনার সরকার ও জনগণের পক্ষ থেকে দেশটির দূতাবাস বাংলাদেশি সমর্থকদের অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেছে।
আর্জেন্টিনার দূতাবাস বাংলাদেশে নেই। তাই ভারতের দিল্লির আর্জেন্টাইন দূতাবাস থেকে একটি প্রেস নোট এসেছে দেশের এক গণমাধ্যমে। দূতাবাসের কর্মকর্তারা ফাইনালে আর্জেন্টিনা দলের জন্য বাংলাদেশি সমর্থকদের অকুণ্ঠ সমর্থন চেয়েছেন।
প্রেস নোটে বলা হয়েছে, বাংলাদেশের নাগরিকবৃন্দকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে উঠেছে। আমরা জানি, বাংলাদেশে অসংখ্য আর্জেন্টাইন সমর্থক আছেন। মেসি ও নেইমারের লড়াই দেখার জন্য মুখিয়ে আছেন তারা। আর্জেন্টাইন দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের শুভেচ্ছা। অনুগ্রহ করে, উপভোগ করবেন দুর্দান্ত এই ফাইনাল খেলা। আমরা ফুটবল ভালোবাসি। এর উত্তেজনা ও সৌন্দর্য্যের চূড়ান্ত বিকাশে বিশ্বাসী। সারা বিশ্ববাসী এখন সুপার ক্ল্যাসিকোর ফাইনাল ম্যাচ দেখবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3