
ফটিকছড়ি উপজেলার অর্ন্তগত ভূজপুরে ঈদ উপহার পেয়ে খুশি পাঁচশত পরিবার
নিজস্ব প্রতিবেদক: ফটিকছড়ি উপজেলার অর্ন্তগত ভূজপুরে পশ্চিম সিংহরিয়া এলাকায় পাঁচশত অসহায় পরিবারে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপহার পেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন সুবিধাবঞ্চিত এসব পরিবার গুলো,মঙ্গলবার ১৭ মার্চ বিকেলে পশ্চিম সিংহরিয়া এলাকায় মরহুম বজল মেম্বারের বাড়িতে মরহুম মোহাম্মদ আবুল হোসেন মুন্সি পরিবারবর্গের ব্যবস্থাপনায় এবং কিংস অব ভূজপুরের চেয়ারম্যান, সার্ভেয়ার মোহাম্মদ তারেক আজিজের পৃষ্ঠপোষকতায় এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
উপহার পেয়ে অনেকেই বলেন, ঈদের আগে এমন সহায়তা তাদের পরিবারের জন্য অনেক বড় স্বস্তি এনে দিয়েছে,এতে করে ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগাভাগি করা সম্ভব হচ্ছে।
সার্ভেয়ার মোহাম্মদ তারেক আজিজ বলেন, এটি আমাদের পরিবারের একটি ধারাবাহিক মানবিক উদ্যোগ। পূর্বপুরুষদের দেখানো পথ অনুসরণ করে আমরা প্রতিবছর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়বে।
এ সময় উপস্থিত ছিলেন নুরুল আলম প্রকাশ গুরা মিয়া মেম্বার, যুবদল নেতা মোহাম্মদ আরিফ, সার্ভেয়ার মোহাম্মদ জাকারিয়া, সমাজকর্মী মোহাম্মদ শাহ আলম, মো. ইমন সিকদার, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ হালিম সর্দার প্রমুখ।
Leave a Reply