1. admin@dainikchattogrameralo.com : admin : Mafizur Rahman
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের মহেশখালীতে মৌসুমের প্রথম কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি বাঁশখালীতে পৌরসভার উত্তর জলদী থেকে এক নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার অপরাধ প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ: সিএমপি কমিশনার হাসান মো.শওকত আলী ঢাকা উত্তরা এলাকায় গোপনে কিটামিন প্রক্রিয়াজাতকরণ ল্যাবের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার চট্টগ্রাম নগরীর চাক্তাই খালে গোসল করতে নেমে মোহাম্মদ রাকিব নামে এক শিশুর লাশ উদ্ধার নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণে ফটিকছড়িতে পার্টনার ফিল্ড স্কুলের সাফল্য চট্টগ্রামে জলাবদ্ধতাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে একসাথে ১০টি প্রকল্প গ্রহণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ–সিডিএ। আঞ্জুমান মুফিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন সিএমপি কমিশনার ফটিকছড়িতে টিকাদান জোরদার, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আশাবাদ সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর ৯০তম বার্ষিক ওরশ শরীফ উদযাপিত ।
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

বিএনপি সবসময় নির্যাতিত ও বঞ্চিত মানুষের পক্ষে চসক মেয়র ডা: শাহাদাত হোসেন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিএনপি সবসময় নির্যাতিত ও বঞ্চিত মানুষের পক্ষে চসক মেয়র ডা: শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, রমজান আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের কষ্ট লাঘব করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা শুধু ভোটের রাজনীতি করি না, আমরা মানুষের বিপদে পাশে থাকার রাজনীতি করি। সাধারণ মানুষের ইফতারের টেবিলে খাবার পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
বিএনপি সব সময় শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে কাজ করে। চট্টগ্রাম সিটি করপোরেশন প্রতিটি নাগরিকের সুখে-দুঃখে পাশে থাকবে এবং বাকলিয়ার উন্নয়নসহ পুরো নগরীর জনজীবনে স্বস্তি ফেরাতে আমরা বদ্ধপরিকর।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর চকবাজার ডিসি রোড গনি কলোনির মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে অসহায়-দুঃস্থদের মাঝে ইফতার ও সেহেরির সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে দেড় হাজার অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, ছোলাসহ প্রয়োজনীয় ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা চেষ্টা করছি একটি মানবিক চট্টগ্রাম গড়তে। আমি নগরীর প্রতিটি সচ্ছল ব্যক্তির প্রতি আহ্বান জানাই, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অসহায় প্রতিবেশীর পাশে দাঁড়ান। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে চট্টগ্রামের কোনো মানুষ রমজানে অনাহারে থাকবে না।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, রোজা হচ্ছে একে অপরকে সহযোগিতা করার মাস।
এই পবিত্র রমজান মাসে আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে, মানুষকে ভালোবাসতে হবে এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকতে হবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, সামর্থ্যবানদের উচিত এই পবিত্র মাসে প্রতিবেশীর খোঁজখবর রাখা। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কিছুটা হলেও নিম্নবিত্ত মানুষের মুখে হাসি ফোটাবে। এই ধারা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।
পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী মো. এমরান উদ্দিনের সভাপতিত্বে ও সদস্যসচিব মহিউদ্দিন মিজানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য মো. মহসিন, গাজী মো. সিরাজ উল্লাহ, আনোয়ার হোসেন লিপু, ওয়ার্ড বিএনপিরu সাবেক সভাপতি নাছির মিয়া, মুহাম্মদ সেকান্দর ও মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3