1. admin@dainikchattogrameralo.com : admin : Mafizur Rahman
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা উত্তরা এলাকায় গোপনে কিটামিন প্রক্রিয়াজাতকরণ ল্যাবের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার চট্টগ্রাম নগরীর চাক্তাই খালে গোসল করতে নেমে মোহাম্মদ রাকিব নামে এক শিশুর লাশ উদ্ধার নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণে ফটিকছড়িতে পার্টনার ফিল্ড স্কুলের সাফল্য চট্টগ্রামে জলাবদ্ধতাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে একসাথে ১০টি প্রকল্প গ্রহণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ–সিডিএ। আঞ্জুমান মুফিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন সিএমপি কমিশনার ফটিকছড়িতে টিকাদান জোরদার, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আশাবাদ সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর ৯০তম বার্ষিক ওরশ শরীফ উদযাপিত । উত্তর ফটিকছড়ি উপজেলা গঠন ইস্যুতে জনসমাবেশ, অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও আসন্ন বর্ষায় জনদুর্ভোগ কমাতে বিএনপির তৃণমূল নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান চসিক মেয়র চন্দনাইশে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং স্বাধীনতার ইতিহাস বিকৃতির করায় অলি আহমদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন।
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

বিদ্যুৎ সাশ্রয় করার জন্য প্রধানমন্ত্রীর তারেক রহমানের ব্যতিক্রমী উদ্যোগ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিদ্যুৎ সাশ্রয় করার জন্য প্রধানমন্ত্রীর তারেক রহমানের ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ সাশ্রয়ে নজিরবিহীন ও ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃচ্ছতা সাধনের অংশ হিসেবে এখন থেকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে ৫০ শতাংশ লাইট ও ৫০ শতাংশ এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) ব্যবহার কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ইতোমধ্যে সচিবালয়ের ১ নম্বর বিল্ডিংয়ের প্রধানমন্ত্রীর ২০১ নম্বর রুমসহ তার কার্যালয়ের সবগুলো কক্ষে এই নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশে এখন থেকে তার দপ্তরে ৫০ শতাংশ লাইট ও এসি বন্ধ থাকবে। এর পরিবর্তে দিনের বেলা রুমের জানালার পর্দা খোলা রাখা হবে, যাতে বাইরে থেকে আসা সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়। আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রীর এই নির্দেশনার প্রতিফলন দেখা গেছে আজ সকালের মন্ত্রিসভার বৈঠকেও।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত কেবিনেট মিটিংয়ে অর্ধেক লাইট ও এসি ব্যবহার করেই কার্যক্রম পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যায়ক্রমে দেশের সব সরকারি, আধা-সরকারি, বেসরকারি অফিস-আদালত, শপিংমল, বাণিজ্যিক কার্যালয় ও বাসা-বাড়িসহ সর্বক্ষেত্রে এই ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। জাতীয় স্বার্থে অপচয় রোধে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন তিনি,এদিকে আজকের কেবিনেট মিটিংয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়। জ্বালানি সাশ্রয়ে বিশেষজ্ঞ টিমের মাধ্যমে কার্যত আর কী কী পদক্ষেপ নেওয়া যায়, সে ব্যাপারে মন্ত্রীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3