1. admin@dainikchattogrameralo.com : admin : Mafizur Rahman
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণে ফটিকছড়িতে পার্টনার ফিল্ড স্কুলের সাফল্য চট্টগ্রামে জলাবদ্ধতাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে একসাথে ১০টি প্রকল্প গ্রহণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ–সিডিএ। আঞ্জুমান মুফিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন সিএমপি কমিশনার ফটিকছড়িতে টিকাদান জোরদার, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আশাবাদ সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর ৯০তম বার্ষিক ওরশ শরীফ উদযাপিত । উত্তর ফটিকছড়ি উপজেলা গঠন ইস্যুতে জনসমাবেশ, অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও আসন্ন বর্ষায় জনদুর্ভোগ কমাতে বিএনপির তৃণমূল নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান চসিক মেয়র চন্দনাইশে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং স্বাধীনতার ইতিহাস বিকৃতির করায় অলি আহমদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন। প্রধানমন্ত্রীকে খোলা চিঠিতে লিখে বলেছেন আপনি পারবেন বলেছেন-জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জাহাজ
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

মানবতাবিরোধী অপরাধ মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের সাক্ষ্যগ্রহণ শুরু

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধ মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের সাক্ষ্যগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক :
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালীন কারফিউ জারি করে ছাত্র-জনতাকে হত্যার উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক-এর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ থেকে শুরু হয়েছে।
আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেলে মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয় ১০ ফেব্রুয়ারি, যখন প্রসিকিউশন পক্ষ সূচনা বক্তব্য উপস্থাপন করে।
প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ফোনালাপের মাধ্যমে সালমান এফ রহমান ও আনিসুল হক কারফিউ জারি এবং আন্দোলন দমন করার নীল নকশা প্রণয়ন করেছিলেন। মামলায় মোট ২৮ জন সাক্ষী রয়েছেন।
একই ট্রাইব্যুনালে কল্যাণপুরের জাহাজ বাড়িতে ৯ যুবককে জঙ্গি সাজিয়ে হত্যা সংক্রান্ত অভিযোগের মামলার শুনানিও চলছে।
একই সময়ে ট্রাইব্যুনাল-২ এ কুষ্টিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনু-এর সাক্ষী জেরা করা হবে। ইতোমধ্যেই সালমান এফ রহমান, আনিসুল হক ও ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেফতার হন এবং এরপর থেকে তারা কারাগারে আছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3