1. admin@dainikchattogrameralo.com : admin : Mafizur Rahman
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচ শীর্ষ কর্মকর্তার রদবদল চীন থেকে আমদানিকৃত ৩০ মিলিয়ন ডলারের ৪টি অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেন নিয়ে পিসিটিতে (পতেঙ্গা কনটেইনার টার্মিনাল) ভিড়েছে ইতিহাস গড়ার হাফ-সেঞ্চুরির সামনে ব্রাজিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট সিম্পোজিয়াম “২০২৬” আয়োজন ডিজিটাল রূপান্তরের ফলে কর্মক্ষেত্রের কার্যপদ্ধতিতে পরিবর্তন আসছে: চুয়েট ভিসি নবম বেতন স্কেল অবিলম্বে চালুর দাবিতে সরকারের শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন সরকারি কর্মচারীরা পটিয়াতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম এখন দেশের জন্য এক অনুকরণীয় মডেলে পরিণত হয়েছে: চসিক মেয়র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন এশিয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সাকিফ আহমেদ সালাম সুস্থ কিডনি সুন্দর জীবন সচেতনতাই প্রথম পদক্ষেপ: চট্রগ্রাম জেলা প্রশাসক
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬: দেশে ক্রমবর্ধমান মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে অরাজনৈতিক যুব সংগঠন মইনীয়া যুব ফোরাম। শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল হাসানীর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ অংশ নেন।

বক্তারা বলেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত নিরাপত্তা এবং সামাজিক সম্প্রীতি বর্তমানে চরম হুমকির মুখে রয়েছে। বিশেষ করে বিভিন্ন মাজার, খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং এসব ঘটনার দ্রুত প্রতিকার প্রয়োজন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ এবং মাদকসংক্রান্ত অপরাধ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নাগরিকদের মৌলিক অধিকার—নিরাপত্তা ও ন্যায়বিচার—কে হুমকির মুখে ফেলছে।

মানববন্ধন থেকে মানবাধিকার রক্ষা এবং একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে সরকারের প্রতি জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করাকে রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হিসেবে উল্লেখ করেন বক্তারা।

এসময় তারা ৭ দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে—আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা, গুরুতর অপরাধ দমনে বিশেষ টাস্কফোর্স গঠন, নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার, সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে সচেতনতা কার্যক্রম, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এসব দাবি বাস্তবায়ন করা হলে দেশে মানবাধিকার সুরক্ষা, সামাজিক স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হবে।

মানববন্ধন থেকে অবিলম্বে সহিংসতা বন্ধ এবং সকল নাগরিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3