লাইফস্টাইল আমাদের প্রতিদিনের জীবন পরিচালনার ধরন।
নিউজ ডেস্ক: লাইফস্টাইল বলতেই আমাদের অনেকের মাথায় আগে আসে আধুনিক পোশাক, সাজসজ্জা, গ্যাজেট কিংবা বিলাসী জীবনধারা। অথচ “লাইফস্টাইল” মানে শুধুই বাইরের চেহারা নয়- লাইফস্টাইল মূলত আমাদের প্রতিদিনের জীবন পরিচালনার ধরন। আমরা কী খাই, কতটুকু খাই, ব্যায়াম, ঘুমের রুটিন, মানসিক প্রশান্তির জন্য কী করি—এসবই লাইফস্টাইলের অংশ।
সুস্থতার সঙ্গে লাইফস্টাইলের সম্পর্ক সরাসরি। অনিয়মিত ঘুম, প্রসেসড খাবার, ব্যায়ামের অভাব, অতিরিক্ত স্ক্রিন টাইম ও মানসিক চাপ—এসবই ধীরে ধীরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হরমোন ডিজঅর্ডার, স্থূলতা বা এমনকি ক্যান্সারের মতো ভয়াবহ রোগের জন্ম দেয়।
অন্যদিকে, সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম, ইতিবাচক মানসিকতা ও পরিমিত জীবনযাপন মানেই একটা রোগমুক্ত, কর্মক্ষম ও সুখী জীবন।
তাই আসল লাইফস্টাইল হলো- যে জীবনযাপন আপনাকে দীর্ঘদিন সুস্থ রাখে, না যে জীবনশৈলী দেখাতে ভালো লাগে কিন্তু ভিতর থেকে ক্ষতিগ্রস্ত করে। এখন সময়, বাইরে নয়, ভেতরের লাইফস্টাইল নিয়ে ভাবার।
Leave a Reply