
শাহ আমানত আন্তজার্তিক বিমান বন্দরে বুধবার মধ্যপ্রাচ্যের সাতটি ফ্লাইট বাতিল
নিজস্ব প্রতিবেদক: ইসরাইল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও সাতটি ফ্লাইট বাতিল হয়েছে।
বুধবার ২৫শে মার্চ বাতিল হওয়া এসব ফ্লাইটের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি ডিপার্চার ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট।
বিষয়টি দৈনিক চট্টগ্রামের আলোকে নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি জানান, বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্যের ৮টি অ্যারাইভাল ফ্লাইট ও ৪টি ডিপার্চার ফ্লাইট আজ সচল ছিল।
সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলোর স্থবিরতা অপরিবর্তিত রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে শাহ আমানত আন্তজার্তিক বিমানবন্দরের মোট ১৮৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
Leave a Reply