শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইট শুরু ইংল্যান্ডের

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইট শুরু ইংল্যান্ডের

ডেস্ক রির্পোট:
ব্যাট হাতে ফিল সল্টের লড়াকু ফিফটির পর বল হাতে উইল জ্যাকস-জোফরা আর্চারদের দাপট। পাল্লেকেলেতে শ্রীলঙ্কাকে ৫১ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট মিশন শুরু করল ইংল্যান্ড। ১৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ইংলিশ বোলারদের তোপে মাত্র ৯৫ রানেই গুটিয়ে গেছে লঙ্কানরা।
রবিবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিক শ্রীলঙ্কা। টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬.৪ ওভারে মাত্র ৯৫ রানেই অলআউট হয়ে যায় সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।
১৪৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই ইংলিশদের সামনে দিশেহারা হয়ে পড়ে শ্রীলঙ্কা। পাওয়ার প্লেতেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দুনিথ ভেল্লালাগেরা ছিলেন কেবল আসা-যাওয়ার মিছিলে।
সতীর্থদের এমন ব্যর্থতার দিনে একপ্রান্ত আগলে রেখে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন অধিনায়ক দাসুন শানাকা। তবে আদিল রশিদের বলে ডিপ মিডউইকেটে জ্যাকস ও ব্যান্টনের দুর্দান্ত এক রিলে ক্যাচে তিনি ২৪ বলে ৩০ রান করে ফিরলে লঙ্কানদের শেষ আশাটুকুও নিভে যায়। ইংল্যান্ডের হয়ে উইল জ্যাকস ৩টি এবং আর্চার, ডওসন ও রশিদ ২টি করে উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দুনিথ ভেল্লালাগে ও মহীশ তিকশানার স্পিন বিষে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড। জস বাটলার, হ্যারি ব্রুকরা ব্যর্থ হলেও কঠিন উইকেটে একপ্রান্ত আগলে রেখে লড়াকু এক ইনিংস খেলেন ওপেনার ফিল সল্ট। তার ৬২ এবং শেষ দিকে উইল জ্যাকসের ২১ রানের সুবাদেই ১৪৬ রানের লড়াকু পুঁজি পায় সফরকারীরা। লঙ্কানদের হয়ে ভেল্লালাগে ৩টি এবং মাদুশঙ্কা ও থিকসানা ২টি করে উইকেট নেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3