1. admin@dainikchattogrameralo.com : admin : Mafizur Rahman
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা উত্তরা এলাকায় গোপনে কিটামিন প্রক্রিয়াজাতকরণ ল্যাবের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার চট্টগ্রাম নগরীর চাক্তাই খালে গোসল করতে নেমে মোহাম্মদ রাকিব নামে এক শিশুর লাশ উদ্ধার নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণে ফটিকছড়িতে পার্টনার ফিল্ড স্কুলের সাফল্য চট্টগ্রামে জলাবদ্ধতাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে একসাথে ১০টি প্রকল্প গ্রহণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ–সিডিএ। আঞ্জুমান মুফিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন সিএমপি কমিশনার ফটিকছড়িতে টিকাদান জোরদার, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আশাবাদ সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর ৯০তম বার্ষিক ওরশ শরীফ উদযাপিত । উত্তর ফটিকছড়ি উপজেলা গঠন ইস্যুতে জনসমাবেশ, অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও আসন্ন বর্ষায় জনদুর্ভোগ কমাতে বিএনপির তৃণমূল নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান চসিক মেয়র চন্দনাইশে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং স্বাধীনতার ইতিহাস বিকৃতির করায় অলি আহমদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন।
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

সবাইকে নিয়ে সুন্দর ফটিকছড়ি গড়তে চাই’— সরোয়ার আলমগীর

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

‘সবাইকে নিয়ে সুন্দর ফটিকছড়ি গড়তে চাই’— সরোয়ার আলমগীর

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি
চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর বলেছেন, “যারা আমাকে ভোট দিয়েছে এবং যারা দেয়নি, সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে চাই। ফটিকছড়ির উন্নয়নে কোনো বিভেদ নয়, বরং ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমাদের লক্ষ্য।”

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় বিবিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলার তিনজন প্রবীণ সাংবাদিকের হাতে সম্মাননা স্বরূপ ঈদ উপহার তুলে দেওয়ার পাশাপাশি এলাকার বিপুল সংখ্যক এতিম, অসচ্ছল ব্যক্তির মাঝেও ঈদ উপহার বিতরণ করা হয়।

ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলাইমান আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী,উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহিন এবং সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সুজাউদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ফিরোজা বেগম, উপজেলা যুবদলের সভাপতি মিয়া মোশরাফুল আনোয়ার মশু এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন মেসি।

এসময় উপস্থিত ছিলেন ডাঃ বরুণ আচার্য বলাই, রফিক তালুকদার, সালাহউদ্দিন জিকু, ওবাইদুল আকবর রুবেল, ইউসুফ আরফাত, নাজমুল তারেক, নুরুল আবছার নুরী, প্রমুখ।

বক্তারা ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের এই মানবিক ও সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং এলাকার জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3