
লোহাগাড়ায় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল চালক নিহত
নিজস্ব প্রতিবেদক: লোহাগাড়ায় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে মোহাম্মদ ইশফাত (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড উজিরভিটা মজিদার পাড়ার মো. তৈয়বের ছেলে,শনিবার ২১শে মার্চ রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আধুনগর স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
এসময় মো. রাফি (১৮) নামের মোটরসাইকেল আরোহী গুরতর আহত হন।
তিনি ওই এলাকার মোহাম্মদ আবছারের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী ছিটকে সড়কের ওপর পড়ে যায়। এ সময় কক্সবাজারমুখি কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে,সেখানে কর্তব্যরত চিকিৎসক ইশফাতকে মৃত ঘোষণা করেন। আহত রাফিকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী দৈনিক চট্টগ্রামের আলোকে জানান, কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। চালককে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।
Leave a Reply