
রাঙ্গুনিয়ায় প্রকৌশলীর বাড়িতে হামলা, মা-ছেলে গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিনিধি: রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা প্রকৌশলী ওসমান গণি ও তাঁর মা আছিয়া বেগম গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার ২২শে মার্চ রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ওসমান গনি সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঞ্জম আলী সরকারের বাড়ির রশিদ আহমদের ছেলে। তিনি সরফভাটা ইউনিয়ন বিএনপির সভাপতি।
তাঁর বাবা রশিদ আহমদ জানান, চারজন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে গুলি চালালে প্রকৌশলী ওসমান গণি (৪২) হাত ও পেটে গুলিবিদ্ধ হয়। তার মা আছিয়া বেগম (৭০) ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে দুই পায়ে গুলিবিদ্ধ হয়। এসময় রশিদ আহমদকেও পিটিয়ে আহত করা হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ দৈনিক চট্টগ্রামের আলাোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
Leave a Reply