অতি ভারি বর্ষণ হতে পরে ৪টি বিভাগে: আবহাওয়া অধিদপ্তর।
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম সহ দেশের ৪টি বিভাগে সোমবার ৪ই মে দুপুরের মধ্যে অতি ভারি বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সংস্থাটি আশঙ্কা করছে- অতি ভারি বর্ষণের ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে।
ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত রয়েছে। বজ্রমেঘ অব্যাহত থাকায় সোমবার দুপুর একটার মধ্যে চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
ফলে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার ভূমিধস হতে পারে আশঙ্কা করেছে।
Leave a Reply