বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

ইতিহাস গড়ার হাফ-সেঞ্চুরির সামনে ব্রাজিল

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইতিহাস গড়ার হাফ-সেঞ্চুরির সামনে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ইতিহাসে নতুন একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে ব্রাজিল। হাইতির বিপক্ষে ম্যাচটি শুধু জয় পাওয়ার লড়াই নয়, বরং এটি সেলেসাওদের জন্য একটি বিশেষ উপলক্ষও।
কারণ হাইতি হতে যাচ্ছে বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের মুখোমুখি হওয়া ৫০তম ভিন্ন প্রতিপক্ষ।
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে বাংলাদেশ সময় শনিবার ভোরে হাইতির মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল।
টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপের প্রতিটি আসরে অংশ নেওয়া একমাত্র দল ব্রাজিল।
এখন পর্যন্ত বিশ্বকাপে ১১৫টি ম্যাচ খেলেছে তারা। যেখানে সেলেসাওদের অর্জন ৭৬টি জয়, ২০টি ড্র এবং ১৯টি হার।
এসব ম্যাচে ব্রাজিল করেছে ২৩৮ গোল, বিপরীতে হজম করেছে ১০৯টি।
প্রায় এক শতকের বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের প্রতিপক্ষের তালিকায় রয়েছে বিভিন্ন মহাদেশের দল। শক্তিশালী ফুটবল পরাশক্তি থেকে শুরু করে বিশ্বকাপে প্রথমবার খেলা দেশও। সেই তালিকায় নতুন সংযোজন হতে যাচ্ছে ক্যারিবীয় দেশ হাইতি।
বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে পরিচিত প্রতিপক্ষ সুইডেন। দুই দলের দেখা হয়েছে সাতবার, যেখানে পাঁচটি ম্যাচ জিতেছে ব্রাজিল এবং দুটি ম্যাচ ড্র হয়েছে। সুইডেনের বিপক্ষেই ১৯৫০ বিশ্বকাপে ৭-১ গোলের বড় জয়, ১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে ৫-২ গোলের জয় এবং ১৯৯৪ বিশ্বকাপের সেমিফাইনালে ১-০ ব্যবধানে জয়ের মতো স্মরণীয় মুহূর্ত উপহার পেয়েছে ব্রাজিল।
এ ছাড়া স্পেন, ইতালি, মেক্সিকো ও নেদারল্যান্ডসের বিপক্ষে ব্রাজিল পাঁচবার করে খেলেছে। আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স, চিলি, স্কটল্যান্ড, পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া এবং সাবেক যুগোস্লাভিয়ার বিপক্ষে তাদের হয়েছে চারটি করে বিশ্বকাপ ম্যাচ। সুইজারল্যান্ড কোস্টারিকা ক্যামেরুন ও ক্রোয়েশিয়ার বিপক্ষে মুখোমুখি হয়েছে তিনবার,চলতি বিশ্বকাপেও ব্রাজিলের ইতিহাসে যোগ হয়েছে নতুন একটি অধ্যায়। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে তারা। বিশ্বকাপে দুই দলের এটি ছিল মাত্র দ্বিতীয় সাক্ষাৎ। এর আগে ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে প্রথম দেখায় মরক্কোকে ৩-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3