শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

সরাসরি মন্ত্রীকে ফোন করতে পারবেন না ওসিরা: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

সরাসরি মন্ত্রীকে ফোন করতে পারবেন না ওসিরা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

বিশেষ প্রতিনিধি: থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) কোনো অবস্থাতেই সরাসরি মন্ত্রীকে ফোন করতে পারবেন না। যেকোনো মূল্যে কমান্ড চেইন বজায় রাখার কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি আরও সতর্ক করেন, কোনো ধরনের তদবির বা দুর্নীতি বরদাশত করা হবে না।
আজ বুধবার সচিবালয়ে দায়িত্ব গ্রহণের প্রথম দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের সচিব ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন।
বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দৈনিক চট্টগ্রামের আলো কে বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যেকোনো মূল্যে কমান্ড চেইন বজায় রাখতে হবে এবং পুলিশের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না।
কোনো ওসির ফোন সরাসরি মন্ত্রীর কাছে আসা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন এবং এ বিষয়ে তিনি কঠোর অবস্থান নেবেন বলে জানান।
বৈঠকে উপস্থিত আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে জানান, প্রথম বৈঠকেই স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন কীভাবে মন্ত্রণালয় পরিচালিত হবে।
তিনি কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্বে মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং অপ্রয়োজনীয় বিষয়ে জড়িত না হতে পরামর্শ দেন।
গত ১৭ বছরের পুলিশি কার্যক্রমের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অতীতে যা ঘটেছে সেখানে ফিরে যেতে চান না। বরং সামনের দিনগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য।
ওই কর্মকর্তা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে তিনি কাজের মূল্যায়নে বিশ্বাস করেন। কোনো ধরনের তদবির গ্রহণযোগ্য হবে না ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
বাহিনীর ভেতরে কেউ অপরাধে জড়িত থাকলে তদন্ত শেষে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে—এমনটাই তিনি বলেছেন বলে ওই কর্মকর্তা উদ্ধৃত করেন। এ বিষয়ে কোনো আপস করা হবে না বলেও জানান।
কর্মকর্তা আরও বলেন, সড়কে জনদুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরে সালাহউদ্দিন বলেছেন, এমন কোনো কর্মসূচি নেওয়া যাবে না, যা মানুষের কষ্টের কারণ হয়।
রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ ও অন্যান্য সংস্থাকে তাদের বিশ্বাসযোগ্যতা পুনর্গঠন করতে হবে।
তিনি বলেন, ‘আমি বলছি, পুলিশকে জনগণের বন্ধু হতে হবে। আগে যে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পুনরুদ্ধার করতে হবে।
একটি ‘সম্পূর্ণ দুর্নীতিমুক্ত’ মন্ত্রণালয় গড়ে তুলতে চান জানিয়ে সালাহউদ্দিন বলেন ‘সবার জন্য জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকতে হবে। কোনো ধরনের অবৈধ কাজ চলবে না।
সতর্ক করে তিনি আরও বলেন, ‘যে কোনো বাহিনীর সদস্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত প্রমাণিত হলে বিলম্ব না করে ব্যবস্থা নেওয়া হবে।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3