1. admin@dainikchattogrameralo.com : admin : Mafizur Rahman
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা উত্তরা এলাকায় গোপনে কিটামিন প্রক্রিয়াজাতকরণ ল্যাবের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার চট্টগ্রাম নগরীর চাক্তাই খালে গোসল করতে নেমে মোহাম্মদ রাকিব নামে এক শিশুর লাশ উদ্ধার নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণে ফটিকছড়িতে পার্টনার ফিল্ড স্কুলের সাফল্য চট্টগ্রামে জলাবদ্ধতাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে একসাথে ১০টি প্রকল্প গ্রহণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ–সিডিএ। আঞ্জুমান মুফিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন সিএমপি কমিশনার ফটিকছড়িতে টিকাদান জোরদার, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আশাবাদ সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর ৯০তম বার্ষিক ওরশ শরীফ উদযাপিত । উত্তর ফটিকছড়ি উপজেলা গঠন ইস্যুতে জনসমাবেশ, অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও আসন্ন বর্ষায় জনদুর্ভোগ কমাতে বিএনপির তৃণমূল নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান চসিক মেয়র চন্দনাইশে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং স্বাধীনতার ইতিহাস বিকৃতির করায় অলি আহমদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন।
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

ফেনীর চরাঞ্চলে চাষ হচ্ছে তরমুজ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফেনীর চরাঞ্চলে চাষ হচ্ছে তরমুজ

বিশেষ প্রতিনিধি:
ফেনীর কৃষি অর্থনীতিতে বড় সম্ভাবনার নাম তরমুজ। চরের আবাদি ও অনাবাদি জমিতে এ অর্থকরী ফসল চাষ করে ভাগ্য ফিরছে কৃষকদের। চলতি মৌসুমে ২৫০ কোটি টাকার বেশি তরমুজ উৎপাদনের আশা কৃষি বিভাগ ও মাঠের কৃষকদের।
ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীর নদীপাড়ের বিস্তীর্ণ চরাঞ্চল। একসময় জোয়ারের লবণ পানির ঝুঁকিতে চাষাবাদ যেখানে ছিলো অনিশ্চিত, সেখানে এখন ফলছে অর্থকরী ফসল তরমুজ। পরিচর্যায় সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। রমজানের মাঝামাঝি সময় থেকেই ঘরে তোলার আশা তাদের।
উপজেলার চরচান্দিয়া, চর দরবেশ, সোনাগাজী সদর, নবাবপুর ও আমিরাবাদের মাঠের পর মাঠে দেখা মিলছে ড্রাগন কিং, জেব্রা কিং, গ্লোরি ড্রাগন, ব্ল্যাক জায়ান্ট, বাংলালিংক, ব্ল্যাক বেরি, ভিক্টর সুগার ও ওশান সুগারসহ দেশি-বিদেশি নানা জাতের তরমুজের। কৃষকরা জানান, চলতি মৌসুমে তরমুজের চাষাবাদ আগের বছরের তুলনায় দ্বিগুণ হবে।
ছুটির দিনে বাজারে ভিড়, স্বস্তি নেই দামে—বেগুন-লেবুতে বড় উল্লম্ফন
২ দিন আগে
ছুটির দিনে বাজারে ভিড়, স্বস্তি নেই দামে—বেগুন-লেবুতে বড় উল্লম্ফন
কৃষকরা জানান, ফলন আগের চেয়ে ভালো। আর এ এলাকার মাটির গুনগত মান ভালো থাকায় ফলন বেশ ভালো হচ্ছে।
তবে চরের কৃষকদের দুশ্চিন্তার কারণও আছে। ২০২৪ সালের বন্যায় মুসাপুর ক্লোজার ভেঙে যাওয়ার পর থেকে লবণ পানির জোয়ারে চাষাবাদ ক্ষতির মুখে পড়ছে। তরমুজ চাষ নিয়েও শঙ্কায় তারা। তাই, দ্রুত ক্লোজার পুনর্নির্মাণের দাবি কৃষকদের।
কৃষকরা আরও জানান, ক্লোজার না থাকায় তরমুজ নিয়ে অনেক সমস্যা পরতে হচ্ছে।
কৃষি বিভাগ জানায়, বিগত বছরগুলোর তুলনায় চলতি মৌসুমে জেলায় তরমুজের আবাদ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এবার সবচেয়ে বেশি আবাদ হয়েছে সোনাগাজী উপজেলায়। এখানকার চরাঞ্চলে ১ হাজার ১০০ হেক্টরের বেশি জমিতে চাষ হয়েছে রসালো এ ফলের। অন্য উপজেলাগুলোতেও আবাদ বেড়েছে।
ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মোহাম্মদ আতিক উল্লাহ বলেন, ‘১ হাজার ১০০ হেক্টর জমিতে চাষ হওয়া তরমুজ। আড়াইশো কোটি টাকার মূল্যে বিক্রি করতে পারবে। যেখানে হেক্টরে প্রায় বিশ লাখ টাকা বিক্রি করতে পারবে। প্রতি টন আমরা যদি পঞ্চাশ হাজার টাকা করে ধরি। বলা যায় তরমুজ একটি লাভজনক ফসল। আশাকরা যায় আগামীতে চাষ আরও বাড়বে।
গত মৌসুমে ফেনীর তরমুজের বাজারমূল্য ছিল প্রায় ১৫০ কোটি টাকা। চলতি মৌসুমে প্রতি কেজি তরমুজের গড় মূল্য কমপক্ষে ৫০ টাকা ধরে বাজারমূল্য ২৫০ কোটি টাকার বেশি ছাড়াবে বলে আশা সংশ্লিষ্টদের।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3