
ঈদুল ফিতরের তারিখ জানাল ওমান “”বাংলাদেশে কবে হবে” প্রশ্ন ”
দৈনিক চট্রগ্রামের আলো ডেস্ক :
মধ্যপ্রাচ্যের দেশ ওমান ঘোষণা করেছে, চলতি বছর রমজান ২৯ দিনে শেষ হতে পারে এবং ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতরের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত ঘোষণা সরকারি চাঁদ দেখা পর নির্ধারিত হবে।
জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ বৃহস্পতিবার ১৯ মার্চ সূর্যাস্তের আগে জন্ম নিতে পারে।
এর ফলে রোজার শেষ দিন হতে পারে ১৯ মার্চ এবং ২০ মার্চ হতে পারে ঈদুল ফিতর।
যদি ২০ মার্চ ঈদ নিশ্চিত হয়, তাহলে ওমানে টানা পাঁচ দিনের সরকারি ছুটি হতে পারে।
ছুটি শুরু হবে বৃহস্পতিবার ১৯ মার্চ থেকে এবং চলবে সোমবার ২৩ মার্চ পর্যন্ত।
তবে বাংলাদেশের চূড়ান্ত ঈদুল ফিতরের দিন সরকারি চাঁদ দেখা কমিশনের ঘোষণা অনুযায়ী নির্ধারিত হবে।
আন্তর্জাতিক ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, সম্ভাব্য ঈদুল ফিতর হতে পারে ২০ মার্চ শুক্রবার।
Leave a Reply