শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

বুবুর খাবার ইফতারে আরাম ইন্দোনেশিয়ান আয়াম

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বুবুর খাবার ইফতারে আরাম ইন্দোনেশিয়ান আয়াম

নিউজ ডেস্ক :
রোজায় আমরা ইফতারের জন্য নানা ধরনের পদ তৈরি করি। কখনো দেশীয় রেসিপি, কখনো বিদেশি স্বাদের খাবার। ভাজাপোড়া বা অতিরিক্ত ঝাল-মসলাদার খাবার অনেকের জন্য হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। তাই হালকা, সহজপাচ্য এবং পুষ্টিকর খাবার রাখা স্বাস্থ্যের জন্য খুবই জরুরি।
বুবুর আয়াম ইন্দোনেশিয়ার একটি অত্যন্ত জনপ্রিয় চিকেন রাইস পোরিজ। এটি মসলাদার হলেও খুব ভারী নয়।হালকা হওয়ায় এটি দীর্ঘসময় না খেয়ে থাকা রোজাদারদের জন্য সহজপাচ্য। এটি সহজেই তৈরি করা যায়, যা ইফতার টেবিলে নতুন স্বাদ ও বৈচিত্র্য যোগ করতে পারে,আসুন জেনে নেওয়া যাক কীভাবে বুবুর আয়াম তৈরি করবেন-উপকরণ,১. চাল ১ কাপ(পোলাও চাল)২. চিকেন ২ কাপ (হাড় ছাড়া)৩.হলুদ ও ধনিয়া গুঁড়া আধা চামচ,৪. রসুন কুঁচি আধা চাচামচ,৫. আদা ১ ইঞ্চি (থেঁতো করা) ৬. তেজপাতা ও লেমনগ্রাস ১ টি করে,৭. সেদ্ধ ডিম ১ টি,৮. পেঁয়াজ (বেরেস্তা) ১ টেবিল চামচ,৯. গোলমরিচ স্বাদমতো,১০. কাঁচা মরিচ কুচি১ চামচ,১১. সয়া সস ১ চা চামচ,১২. তিলের তেল আধা চামচ,১৩. পানি ৮-১০ কাপ,১৪. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ,১৫.বাদাম ভাজা ১ চা চামচ,১৬. লবণ।স্বাদমতো,প্রস্তুত প্রণালি
একটি বড় পাত্রে মুরগির মাংস, আদা, রসুন এবং পরিমাণমতো পানি ও লবণ দিয়ে চুলায় জ্বাল দিন। মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এটি তুলে নিন এবং ঝোলটি আলাদা করে রাখুন। মাংস ঠান্ডা হলে হাত দিয়ে ছাড়িয়ে চিকেন স্লাইস বা ছোট কুঁচি করে নিন। ধুয়ে রাখা চালটি চিকেন স্টকের মধ্যে দিয়ে দিন এবং মাঝারি আঁচে রান্না করতে থাকুন। মাঝে মাঝে নাড়তে থাকুন যাতে ভাতের তলা লেগে না যায়। চাল একদম গলে ঘন ক্রিমের মতো না হওয়া পর্যন্ত রান্না চালিয়ে যান। প্রয়োজনে আরও কিছু গরম পানি বা স্টক যোগ করতে পারেন। ভাত ঘন হয়ে এলে সামান্য গোলমরিচ গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে নিন,এবার একটি বাটিতে ভাত ঢালুন। তার ওপরে চিকেন কুঁচি, সেদ্ধ ডিমের ফালি, বেরেস্তা, ভাজা বাদাম এবং ধনেপাতা ছড়িয়ে সামান্য সয়া সস যোগ করুন। তিলের তেল বা লেবুর রস দিয়ে সামান্য স্বাদ ও ঘ্রাণ বাড়ানো যেতে পারে। এবার গরম গরম পরিবেশন করুন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3