বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

সৌদি আরব থেকে ফিরে এসে যে বার্তা দিলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সৌদি আরব থেকে ফিরে এসে যে বার্তা দিলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে লড়াইয়ে ওআইসিভুক্ত বিভিন্ন দেশ সমর্থন দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, দেশগুলো বাংলাদেশের পক্ষ হয়ে প্রচারণাও চালাবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সৌদি আরব সফর শেষে ঢাকায় ফেরেন পররাষ্ট্রমন্ত্রী। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন,ড. খলিলুর রহমান বলেন, ওআইসিভুক্ত দেশের প্রতিনিধিরা বলেছেন, তারা শুধু বাংলাদেশকে সমর্থনই দেবে না। বরং তারা বাংলাদেশের পক্ষ হয়ে প্রচারণা চালাবেন।
ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশ সম্পূর্ণভাবে ফিলিস্তিনের পক্ষে। আমরা জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও এই দাবির পক্ষে ছিলেন,খ‌লিলুর রহমান ব‌লেন, ওআইসি বৈঠকে আমরা দ্ব্যর্থহীনভাবে ভূমি ক্রয় সংক্রান্ত সাম্প্রতিক ইসরায়েলি আইনের নিন্দা জানিয়েছি। আমরা বলেছি ভূমি নিয়ে ইসরায়েলের পদক্ষেপ স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
এছাড়াও আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধ কখনও কারও জন্য কল্যাণ বয়ে আনে না। বাংলাদেশ বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3