শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

ছুটির দিনে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছুটির দিনে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রটোকল ছাড়াই চড়লেন গাড়িতে

নিজস্ব প্রতিনিধি:
সরকারি কাজের গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে সপ্তাহের ছুটির দিন শনিবারেও অফিস করার ঘোষণা বাস্তবায়িত হল। শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অফিস করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করতে আসেন
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে পতাকাবিহীন গাড়িতে কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। গুলশান বাসভবন থেকে কোনো জাঁকজমক ছাড়া তিনি সাধারণের মতোই অফিসে আসেন।
কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন তারেক রহমান
এর আগে গুলশানের বাসভবন থেকে পতাকাবিহীন সাধারণ গাড়িতে চড়ে অফিসের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি সচিবালয়ে দাপ্তরিক কাজ করেছেন। কিন্তু তেজগাঁওয়ের এই কার্যালয়েই প্রথমবারের মতো তিনি অফিস করছেন।
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন প্রধানমন্ত্রীর কার্যালয় দখলে নিয়েছিল ছাত্র-জনতা
এর আগে ১৯ ফেব্রুয়ারি এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সরকারি কার্যক্রম দ্রুত করতে সপ্তাহের ছুটির দিনেও অফিস করার সিদ্ধান্ত জানানো হয়েছিল। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়েই আজকের এই অফিস যাত্রা।
প্রধানমন্ত্রী যখন অফিসে পৌঁছান, তার আগে থেকেই সেখানে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করতে আসেন
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান।
এর আগে এই কার্যালয়েই ১৯৯১ ও ২০০১ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন পর তার ছেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে একই কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3