পটুয়াখালী জেলার বাউফল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের মৃত্যুতে স্থানীয় এমপিসহ সর্বস্তরের নেতা কর্মীর শোক
নিজস্ব প্রতিনিধি:পটুয়াখালী: বৃহস্পতিবার ১৬ই এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পটুয়াখালী জেলার বাউফল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈকত মোল্লা (২৮) অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মোহাম্মদ সৈকত মোল্লা’র পরিবার ও সহকর্মীরা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি উপজেলার কালিশুরি ইউনিয়নের বাসিন্দা লাল মোহাম্মদ লালু মোল্লার ছেলে। চলতি বছরের জানুয়ারি মাসে উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক তৌসিফুর রহমান রাফা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সৈকত অসুস্থ হয়ে পড়লে
তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বরিশালে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়,পরে
চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়,চিকিৎসক তৌসিফুর জানান, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।
তার মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদার।
এছাড়া এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদীদলের নেতা কর্মী ও তার অংঙ্গ সংগঠন।
Leave a Reply