পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া পুলিশ পোস্টে গাড়িবোমা হামলায় ৩ পুলিশ কর্মকর্তা শহিদ
আন্তজার্তিক ডেস্ক:
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় পুলিশ পোস্টে গাড়িবোমা হামলায় অন্তত ৩ পুলিশ কর্মকর্তা শহিদ হয়েছে।
এ বিস্ফোরণের পর পুলিশ সদস্যদের ওপর চোরাগোপ্তা হামলা চালায় বন্দুকধারীরা। পরিস্থিতি সামলাতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করতে হয় বলে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান জানিয়েছেন, শনিবার (৯ই মে) রাতে বান্নুর শহরতলীর পুলিশ পোস্টে হামলার এ ঘটনা ঘটে। গাড়ি বোমা বিস্ফোরণে স্থাপনাটির ছাদ ধসে পড়ে ও সেখানে থাকা ১৫ পুলিশ কর্মকর্তার সবাই হতাহত হন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান,সন্ত্রাসীরা প্রথমে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি দিয়ে পুলিশ পোস্টে হামলা চালায়। এরপর জঙ্গিরা ওই ফাঁড়ির প্রাঙ্গণে ঢুকে পুলিশ সদস্যদের ওপর গুলি চালায়। আক্রান্ত পুলিশদের সাহায্য করতে অন্য আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যদের পাঠানো হয়, কিন্তু সন্ত্রাসীরা তাদের ওপর চোরাগোপ্তা হামলায় চালায় আর তাতে হতাহতের ঘটনা ঘটে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, পুলিশ সূত্র নিশ্চিত করেছে যে হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে,ঘটনার পরপরই উদ্ধারকারী সংস্থা ও সরকারি হাসপাতালগুলোর অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে যায়। কর্মকর্তারা জানিয়েছেন, বান্নুর সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
হামলার দায়ভার নিয়েছে ইত্তেহাদ-উল-মুজাহিদীন নামের একটি জঙ্গি জোট।
জঙ্গি হামলার ঘটনাগুলোকে কেন্দ্র করে পাকিস্তানের সীমান্তে আফগানিস্তানের সঙ্গে লড়াই আবার শুরু হয়ে যেতে পারে। এক সময়ের মিত্র থেকে শত্রুতে পরিণত হওয়া এই দুই দেশের মধ্যে সবচেয়ে মারাত্মক লড়াই হয়েছিল ফেব্রুয়ারিতে। তখন আফিগানিস্তানে বিমান হামলা চালিয়ে পাকিস্তান দাবি করেছিল, জঙ্গিদের ঘাঁটিগুলোকে লক্ষ্যস্থল করেছ তারা।
তারপর থেকে লড়াই অনেকটা থেমে থাকলেও কখনো কখনো সীমান্তে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ পযন্ত কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতি হয়নি।
ইসলামাবাদের অভিযোগ, কাবুল জঙ্গিদের আশ্রয় দিচ্ছে যারা আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলার ছক কষছে।
পাকিস্তানের আনীত অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং দাবি করেছে যে, জঙ্গিবাদ পাকিস্তানের নিজস্ব সমস্যা, এতে আফগানিস্তানের কোনো দায় নেই।
Leave a Reply