শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

প্রধানমন্ত্রীর তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার আহ্বান সুফিয়ানের

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার আহ্বান সুফিয়ানের

নিজস্ব প্রতিনিধি : জনগণের প্রত্যাশা পূরণে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, যে প্রত্যাশা নিয়ে জনগণ বিএনপিকে বিপুল ভোটে জয়ী করে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করেছে, সেই প্রত্যাশা পূরণে সবাইকে সচেষ্ট হতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন, তিনি যেভাবে দেশ পরিচালনার জন্য মনস্থির করেছেন এবং বিএনপির প্রতি মানুষের যে প্রত্যাশা—তা উপলব্ধি করে কর্মপরিকল্পনা সাজাতে হবে। কর্মকাণ্ড ও আচরণে মানুষের কষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখারও আহ্বান জানাই।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ জুমা নগরের কাজীর দেউড়ি নাসিমন ভবন দলীয় কার্যালয় মসজিদে নির্বাচনে বিএনপির বিজয়ে আয়োজিত ‘শোকরানা দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকো–এর রূহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আবু সুফিয়ান বলেন, বিএনপি একক কোনো ব্যক্তির দল নয়। শহীদ জিয়াউর রহমান দলটি গঠন করেছেন; খালেদা জিয়া ও তারেক রহমান নেতৃত্ব ও পরিশ্রমের মাধ্যমে দলকে এই পর্যায়ে এনেছেন। তবে দলের সর্বস্তরের নেতাকর্মীদের রক্ত, ঘাম ও শ্রমের বিনিময়েই বিএনপি আজকের অবস্থানে এসেছে।
আগামী দিনে বিএনপি যেন মানুষের আরও কাছে যেতে পারে এবং আরও সমর্থন অর্জন করতে পারে, সে লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
দোয়া ও মিলাদ মাহফিলে শরিক হন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য নুরুল আলম রাজু, আনোয়ার হোসেন লিপু, খোরশেদুল আলম, মো. মহসিন, সাহেদ বক্স, হেলাল চৌধুরী, জাকির হোসেন, সালাউদ্দিন কায়সার লাভু, আবু তৈয়ব, ইয়াছিন চৌধুরী আছু, এম. এ হামিদ, আলী মর্তুজা খান, এমদাদুল হক বাদশা, নকিব উদ্দিন ভূইয়া, ইউনুছ চৌধুরী হাকিম, হাজী নবাব খান, গিয়াস উদ্দিন ভূইয়া, তৌহিদুস সালাম নিশাত, সাদেকুর রহমান রিপন, সাইফুদ্দিন রাশেদ সিদ্দিকী, খন্দকার নুরুল ইসলাম, এয়াকুব চৌধুরী নাজিম, দিদারুল আলম, মো. সরোয়ার উদ্দিন, মো. আজগর, এম এ হালিম, জাহেদ আহমেদ, সাব্বির আহমেদ চৌধুরী, আলাউদ্দিন আলী নুর, খালেদ সাইফুল্লাহ, এম এ হালিম বাবলু, শাহআলম, নুরহোসেন সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3