1. admin@dainikchattogrameralo.com : admin : Mafizur Rahman
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা উত্তরা এলাকায় গোপনে কিটামিন প্রক্রিয়াজাতকরণ ল্যাবের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার চট্টগ্রাম নগরীর চাক্তাই খালে গোসল করতে নেমে মোহাম্মদ রাকিব নামে এক শিশুর লাশ উদ্ধার নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণে ফটিকছড়িতে পার্টনার ফিল্ড স্কুলের সাফল্য চট্টগ্রামে জলাবদ্ধতাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে একসাথে ১০টি প্রকল্প গ্রহণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ–সিডিএ। আঞ্জুমান মুফিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন সিএমপি কমিশনার ফটিকছড়িতে টিকাদান জোরদার, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আশাবাদ সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর ৯০তম বার্ষিক ওরশ শরীফ উদযাপিত । উত্তর ফটিকছড়ি উপজেলা গঠন ইস্যুতে জনসমাবেশ, অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও আসন্ন বর্ষায় জনদুর্ভোগ কমাতে বিএনপির তৃণমূল নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান চসিক মেয়র চন্দনাইশে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং স্বাধীনতার ইতিহাস বিকৃতির করায় অলি আহমদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন।
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

প্রধানমন্ত্রীর নেতৃত্ব উচ্চশিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তি খাতে নতুন গতির সঞ্চার করবে’

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর নেতৃত্ব উচ্চশিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তি খাতে নতুন গতির সঞ্চার করবে’

বিশেষ প্রতিনিধি:
‘প্রধানমন্ত্রীর নেতৃত্ব উচ্চশিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তি খাতে নতুন গতির সঞ্চার করবে’
প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান এই শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ‌মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় দেশের উচ্চশিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তি খাতে নতুন গতির সঞ্চার করবে। আমি বিশ্বাস করি, তার বলিষ্ঠ দিক-নির্দেশনায় বাংলাদেশ একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন ‘স্মার্ট রাষ্ট্র’ হিসেবে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হবে।
উপাচার্য আরও উল্লেখ করেন, জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন হিসেবে এই নতুন যাত্রা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ plan’-এর আলোকে কর্মসংস্থান, সুশাসন, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি এবং আইনের শাসন নিশ্চিত করে দেশকে প্রকৃত উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে।
তিনি বলেন, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের উত্তরাঞ্চলে বিজ্ঞানমনস্ক ও দক্ষ জনশক্তি তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে এই বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় আরও উৎকর্ষ লাভ করবে এবং জাতীয় উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
বার্তায় উপাচার্য প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তার মেয়াদে দেশের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
এদিকে, পৃথক এক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3