বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদা করতে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত।

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদা করতে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত
ডিপ্লোম্যাটিক প্রতিনিধি

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেছেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও স্থিতিশীল সম্পর্ক আরও জোরদার করতে চায় ইরান। আমাদের দুই দেশের সক্ষমতা এবং পারস্পরিক সদিচ্ছাকে কাজে লাগিয়ে উভয় দেশের জনগণের জন্য একটি উজ্জ্বল ও আরও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রোববার রাতে রাজধানীর একটি হোটেলে ইরানের ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইসলামী প্রজাতন্ত্র ইরান ব্যাপক ও অন্যায্য চাপ এবং নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে।
তবে এসব চাপ ইরানি জাতিকে অগ্রগতির পথে এগিয়ে যেতে কখনো বাধা দিতে পারেনি। আজ ইরান তার অভ্যন্তরীণ সক্ষমতা এবং অত্যন্ত দক্ষ ও শিক্ষিত মানবসম্পদের ওপর নির্ভর করে প্রতিরক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, চিকিৎসা ও অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
তিনি আরও বলেন, সে কারণেই ইসলামী প্রজাতন্ত্র ইরান পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ‘জয়-জয়’ সহযোগিতার কাঠামোর মধ্যে বাংলাদেশসহ বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে তার অভিজ্ঞতা, জ্ঞান ও সক্ষমতা ভাগ করে নিতে প্রস্তুত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ইরান এমন একটি দেশ, যা হাজার বছরের সভ্যতার ধারক।
বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য ও শিল্পে ইরানের অবদান অনন্য। ইরানের সংস্কৃতি এ অঞ্চলের মানুষের সঙ্গে শত শত বছর ধরে ভাগাভাগি হয়ে আসছে।
তিনি বলেন, ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ ও ইরান কূটনৈতিক সম্পর্ক উপভোগ করে আসছে। দুই দেশ বহুপক্ষীয় ফোরামে একযোগে কাজ করছে।
আমরা আশা করি, আগামী দিনে ইরান শান্তি ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3