1. admin@dainikchattogrameralo.com : admin : Mafizur Rahman
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট সিম্পোজিয়াম “২০২৬” আয়োজন ডিজিটাল রূপান্তরের ফলে কর্মক্ষেত্রের কার্যপদ্ধতিতে পরিবর্তন আসছে: চুয়েট ভিসি নবম বেতন স্কেল অবিলম্বে চালুর দাবিতে সরকারের শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন সরকারি কর্মচারীরা পটিয়াতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম এখন দেশের জন্য এক অনুকরণীয় মডেলে পরিণত হয়েছে: চসিক মেয়র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন এশিয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সাকিফ আহমেদ সালাম সুস্থ কিডনি সুন্দর জীবন সচেতনতাই প্রথম পদক্ষেপ: চট্রগ্রাম জেলা প্রশাসক দাবি আদায়ের লক্ষ্যে চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি শুরু চিকিৎসার পাশাপাশি মানবিক উদ্যোগ: ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে আম-লিচু বিতরণ সুস্থ চট্টগ্রাম, সুন্দর জীবন হেলদি সিটি গড়ার প্রত্যয়ে আমরা: চসিক মেয়র
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

সুস্থ চট্টগ্রাম, সুন্দর জীবন হেলদি সিটি গড়ার প্রত্যয়ে আমরা: চসিক মেয়র

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

সুস্থ চট্টগ্রাম, সুন্দর জীবন হেলদি সিটি গড়ার প্রত্যয়ে আমরা: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামকে সুস্থ,সুন্দর জীবন হেলদি সিটি গড়ার প্রত্যয়ে নিজের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেছেন, চট্টগ্রাম আমাদের অহংকার ও ভালোবাসার শহর।
এই নগরীর পরিবেশ, প্রকৃতি, জলবায়ু ও জীববৈচিত্র্য রক্ষা করা এখন সময়ের দাবি। মাটি, পানি, বায়ু ও নদী জলাশয় দূষণমুক্ত করতে গৃহস্থালি, ই-বর্জ্য, মেডিক্যাল এবং স্যুয়ারেজ বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, তার শতভাগ সুফল আমি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।
তিনি শুক্রবার (৫ই জুন) চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি শিরীষতলায় ‘সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত ন্যাচার কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মেয়র আরও বলেন, অপরিকল্পিত নগরায়নের আগ্রাসনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্য আজ চরম হুমকির সম্মুখীন।
পাহাড় কাটার লাগাম টেনে ধরতে এবং জনদুর্ভোগ নির্মূলে চসিক কঠোর অবস্থানে থাকবে। তবে কেবল প্রশাসনের একার পক্ষে একটি শহর পরিবর্তন করা সম্ভব নয়।
এজন্য নাগরিকদেরও দায়িত্বশীল সুনাগরিকের ভূমিকা পালন করতে হবে। যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করে আমাদের এই চিরসবুজ চট্টগ্রামকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে যেতে হবে। তিনি পরিবেশ রক্ষায় ‘ন্যাচার কনভেনশন’ এর মতো উদ্যোগের প্রশংসা করে বলেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তর, স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ এবং সাধারণ নাগরিকদের মধ্যে সেতুবন্ধন রচনার এই মহান উদ্যোগ চট্টগ্রামকে একটি পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। সবুজ আচ্ছাদন সমৃদ্ধ করার মাধ্যমে আমরা চট্টগ্রামকে দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন ও স্বাস্থ্যকর নগরীতে রূপান্তর করব।
সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. এম এ গফুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মোস্তাকিম মাহমুদ।
কনভেনশনে বিশেষ অতিথির বক্তব্য দেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও হালদা নদী গবেষক ড. মঞ্জুরুল কিবরিয়া, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চট্টগ্রাম ব্যুরো চিফ মোহাম্মদ শাহনওয়াজ, সাংবাদিক মোরশেদুল আলম, কর্ণফুলী নদী গবেষক ও অধ্যাপক ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম বন একাডেমির পরিচালক আমিনুল ইসলাম এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
বক্তব্য দেন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের চেয়ারম্যান আ.ন.ম. মোয়াজ্জেম হোসেন, পরিবেশ সংগঠক ও চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী মোহাম্মদ ফরিদ, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান ও ইয়াসিন চৌধুরী লিটন, সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের জোনাল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর বাবুল, পরিবেশ সংগঠক সেলিম খান, চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মারুফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন ও ইয়াকুব হোসেন শাকিলসহ স্থানীয় পরিবেশবাদী নেতৃবৃন্দ।
সভায় বক্তারা কর্ণফুলী নদী ও চট্টগ্রামের প্রাকৃতিক জলাধার রক্ষায় জরুরি ভিত্তিতে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পাশাপাশি, মেয়রের ‘গ্রিন ও ক্লিন সিটি’ গড়ার রূপকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3