বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশির মৃত্যু-২

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশির মৃত্যু-২

আন্তজার্তিক ডেস্ক :
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশির মৃত্যু ২
সৌদি আরবের রাজধানী রিয়াদের পার্শ্ববর্তী আল-খারজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দু’জন বাংলাদেশি নিহত হয়েছেন। একই হামলায় আরও ১০ বাংলাদেশি আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
রিয়াদের বাংলাদেশ দূতাবাস সূত্রে এসব তথ্য নিশ্চিত করা গেছে।
এ হামলার কথা স্বীকার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)। তার জানিয়েছে, সৌদির আল-খারজেসহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আল-খারজেই হতাহতের ঘটনাটি ঘটেছে।
দূতাবাস সূত্রে জানা যায়, আল-খারজের একটি ক্লিনিং মেইন্টেনেন্স কোম্পানির আবাসনে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে দুই বাংলাদেশি নাগরিক মারা গেছে।
নিহত বাংলাদেশিরা হলেন, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার জালালপুরের পশ্চিম ফিকামার এলাকার রইস উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের সখিপুর উপজেলার কচুয়ার কীর্তনখোলা এলাকার মো. সুরজত আলীর ছেলে মো. মোশাররফ হোসেন।
দূতাবাস সূত্রে জানা যায়, ক্ষেপণাস্ত্র হামলায় বাচ্চু মিয়ার দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে।
তাৎক্ষণিকভাবে আহত বাংলাদেশিদের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে, আহত বাংলাদেশিদের দেখতে হাসপাতালে গিয়েছেন দূতাবাসের কর্মকর্তারা। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। তার পায়ের হাড় ভেঙে গেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3