শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে জেজেডিএ ফ্রেন্ডস ফোরামের ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৪১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে জেজেডিএ ফ্রেন্ডস ফোরামের ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জেজেডিএ (JJDA) ফ্রেন্ডস ফোরাম। প্রতি বছরের ন্যায় এবারও সংগঠনটির উদ্যোগে স্থানীয় শতাধিক অসহায়, দুস্থ ও নিম্নবিত্ত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনী খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ মার্চ, ২০২৬) উপজেলা সদর বিবিরহাটে একটি হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিক জিপন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বেসরকারিভাবে নির্বাচিত এমপি সরোয়ার আলমগীর। প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলমগীর বলেন, “রমজান আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে কোনো মানুষই আর অভুক্ত থাকবে না। জেজেডিএ ফ্রেন্ডস ফোরামের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

প্রধান আলোচক বলেন- রমজানের এই খাদ্য বিতরণ আয়োজন আমাদের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। এটি সামাজিক বন্ধন শক্তিশালী করার মাস। রমজান মানে শুধু না খেয়ে থাকা নয়, বরং একে অপরের কষ্টের ভাগীদার হওয়া। মহান আল্লাহ তায়ালা রমজানে বেশি বেশি দান-সদকা করার নির্দেশ দিয়েছেন। আজ আপনারা যে উপহার মানুষের হাতে তুলে দিচ্ছেন তা কোনো করুণা নয়; এটি আমাদের সবার অধিকার এবং সামাজিক দায়িত্ব।

সভাপতি/সমন্বয়কারী মোহাম্মদ জিপন উদ্দিন তার বক্তব্যে বলেন, “আমরা কেবল বন্ধুত্বের বন্ধন নয়, বরং সামাজিক দায়বদ্ধতা থেকেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। রমজান ও ঈদের খুশিতে যেন এলাকার দরিদ্র মানুষগুলো শামিল হতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও আমাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

সংগঠনের সদস্যরা জানান, সংগঠনের নিজস্ব তহবিল ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এই উপহার সামগ্রী সংগ্রহ করা হয়েছে। বিতরণ শেষে উপস্থিত সকল সুবিধাভোগীদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে মাষ্টার জেএম তাওহীদ হোসেন ও জাহেদ চৌধুরীর পরিচালনা উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম, ফটিকছড়ি পৌরসভা বিএনপির সভাপতি মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, সরোয়ার হোসেন, মো: জালাল উদ্দিন চৌধুরী, লায়ন সুকান্ত বড়ুয়া বিপুল, প্রফেসর এন এম রহমত উল্লাহ, বেলাল উদ্দিন মেম্বার, বরুণ আচার্য বলাই, মোজাহারুল ইকবাল লাভলু, এমদাদুল ইসলাম মুন্না, এরশাদ খোকন, নাজমুল তারেক, মাওলানা হাসিবুর রহমান, মোহাম্মদ ইয়াসিন, জমির উদ্দিন, মো: সোহেলসহ জেজেডিএ ফ্রেন্ডস ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ জেজেডিএ ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3